• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মায়ের হাসির জন্য: হারাধন থেকে আরাধন হয়ে ওঠার গল্প ধামইরহাটে নিষিদ্ধ ইউক্যালিপটাস চারা বিক্রয়ের অপরাধে অর্থ দন্ডসহ ৫০০ শত চারা জব্দ লোহাগাড়া সিটি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ পীরগঞ্জে ডিবির জালে মাদকসহ ৮ মামলার আসামি জমির গ্রেফতার নিষিদ্ধ আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সিংগাইরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কবিতাঃ এক প্লেট ভাত আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour

ভান্ডারকোটে বাংলাদেশ জামাতে ইসলামীর গনমিছিল ও ৫-দফা দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৫ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনা:

নির্বাচন দিতে হবে জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে—নেতৃবৃন্দের আহ্বান,ভান্ডারকোট(খুলনা), ৭ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার):জাতীয় সনদের ভিত্তিতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে খুলনার বটিয়াঘাটার ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গণমিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর বটিয়াঘাটা থানা শাখার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হাই বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বটিয়াঘাটা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ নাতেক শেখ, ভান্ডারকোট ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাঈম মোল্লা, সহকারী সেক্রেটারি সালাউদ্দিন শেখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভান্ডারকোট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামাত নেতৃবৃন্দ, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন:
মোঃ ইয়ানুর শেখ (সভাপতি, ১ নং ওয়ার্ড), মোঃ ইস্তাক আকুঞ্জি (সাধারণ সম্পাদক, ১ নং ওয়ার্ড)মোঃ রেজাউল শেখ (সভাপতি, ২ নং ওয়ার্ড), মোঃ সরোয়ার শেখ (সাধারণ সম্পাদক, ২ নং ওয়ার্ড)মোঃ জলিল মোল্লা (সভাপতি, ৭ নং ওয়ার্ড), মোঃ মহসিন শেখ (সাধারণ সম্পাদক, ৭ নং ওয়ার্ড)
মাওলানা মোঃ বুলবুল (সভাপতি, ৯ নং ওয়ার্ড)মোঃ কামরুল শেখ (সাধারণ সম্পাদক, ৩ নং ওয়ার্ড)
এছাড়াও উপস্থিত ছিলেন জামাতে ইসলামীর কর্মীবৃন্দ হাফেজ মাওলানা মোঃহেলাল উদ্দিন শেখ, মোঃ জসিম সরদার, শরিফুল সরদার, হাবিবুল্লাহ শেখ ওরফে খোকন, হাফেজ কাইয়ুম, আলাল গাজীসহ আরও অনেকে।সমাবেশে বক্তারা বলেন, “৫ দফা দাবি মানতে হবে, জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। এই দাবি জাতির দাবি।”
তারা আরও বলেন, “মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমাদের দাবি তুলে ধরতে হবে, ভোট চাইতে হবে। আগামী নির্বাচনে বিজয় অর্জন করতেই হবে।”সমাবেশ শেষে দলীয় নেতৃবৃন্দ কর্মীদেরকে মাঠ পর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানান এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করার নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd