• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
যশোরের শার্শায় ফেনসিডিল মামলায় পাকশিয়ার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সাথে এসআরবি-১৪ এর নবাগত অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ ফুটপাতে সবুজের ফেরিওয়ালা বেলাল, কুড়ি বছর ধরে বিক্রয় করেন ফল-ফুলের চারা অসংখ্য গুনের গুনান্বিত ব্যক্তি ছিলেন মরহুম আলহাজ্ব শামসুল ইসলাম চৌধুরী; ৯ম মৃত্যু বার্ষিকীতে নুরুল ইসলাম সিকদারের বিনম্র শ্রদ্ধা সিলেট পুরাতন কারাগারের জায়গার ভবিষ্যৎ নির্ধারণে জনমতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে— ডক্টর এম এ মোশতাক জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন আযম খান সরকারি কমার্স কলেজের দুই কৃতি শিক্ষার্থী মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ অসহায় সীমার পাশে আলো মিডিয়া গ্রুপ, সেলাই মেশিন উপহার দিলেন সাংবাদিক ছানু সাইয়েদ আবদুল্লাহর হস্তক্ষেপে সাঁথিয়ায় ভাতা কার্ড পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি কুরুচিপূর্ণ পোস্টের আড়ালে ‘ব্ল্যাকমেইল’, ঠাকুরগাঁও আপডেট পেইজের মূল অ্যাডমিন শাওন ডিবির জালে

মধ্যনগরে বিএনপি অফিসে হামলার ঘটনায় বিক্ষোভে উত্তাল এলাকাবাসী

Reporter Name / ১৭৫ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি অফিসে ভাঙচুর, সাধারণ কর্মীদের ওপর হামলা ও দোকান লুটপাটের অভিযোগে এলাকাবাসীর উদ্যোগে তীব্র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর ২০২৫) তারিখে দুপুরে মধ্যনগর বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গোড়াডোবা বিল সংক্রান্ত একটি মিথ্যা মামলাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদারের নির্দেশে স্থানীয় ৬নং ওয়ার্ড বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন সাধারণ কর্মী আহত হন এবং পাশের কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে।

সমাবেশে বক্তারা বলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার দলের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন। তার নির্দেশেই আমাদের ওয়ার্ড অফিসে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে, যা বিএনপির সাংগঠনিক ঐক্য ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

বক্তারা আরও বলেন, যারা হামলায় জড়িত এবং অফিস ভেঙে ফেলেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। গণতান্ত্রিক আন্দোলনের পথে কোনো বাধা সহ্য করা হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।

সমাবেশে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মিয়া, পরেশ সরকার, জাহাঙ্গীর মিয়া ও মজিদ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, মোশাহিদ তালুকদার ব্যক্তিগত স্বার্থে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করে সংগঠনের ক্ষতি করছেন। তার বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক তদন্ত হওয়া প্রয়োজন।

বিক্ষোভে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

এদিকে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন —
রাজিব (পিতা: মোতালিব), কাসেম (পিতা: বানু হোসেন) এবং ইদ্রিস মিয়া (পিতা: মৃত আবু চান)।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা রাজিবের দোকান ও জাহাঙ্গীরের আড়তে ভাঙচুর চালায় এবং কিছু মালামাল লুটপাট করে।

স্থানীয়রা অভিযোগ করেন, এ ঘটনার পরও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd