• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান সেবায় আস্থা, দায়িত্বে সাহসিকতা—এসিল্যান্ড মুজিবুর রহমানকে বহালের দাবি রাণীশংকৈলবাসীর সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত ৭ থানাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী, ওসি বুলবুলের হাতে সম্মাননা গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান: ৫ লক্ষ টাকা জরিমানা ও ২৭টি ড্রেজার ধ্বংস একটি হার না মানা গল্প লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেফতার কটিয়াদীতে নেশার টাকা যোগাতে চার পরিবারের পাঁচ সন্তান বিক্রির অভিযোগ ছিনতাই হওয়া অটো উদ্ধার ও ছিনতাইকারী গ্রেপ্তারে পুরস্কৃত রাণীশংকৈল থানার ওসি আমান ও এসআই নিতাই

যুক্তরাজ্যে জগন্নাথপুরের সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সার্কেল-২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

Reporter Name / ২১১ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

 

মোঃ আব্দুল ওয়াদুদ, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ১১টি গ্রাম নিয়ে গঠিত সার্কেল-২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশনের দুই বছর মেয়াদী পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে ২০২৫ ইং যুক্তরাজ্যের বার্মিংহামের একটি অভিজাত রেস্টুরেন্টে সার্কেল-২৫ এর ১১টি গ্রামের প্রবাসীদের অংশগ্রহনে নির্বাচন সম্পন্ন হয়।

সার্কেল-২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি পদে আলহাজ্ব মখলিছ মিয়া, সহ-সভাপতি পদে সৈয়দ কবির আহমদ, সাধারণ সম্পাদক পদে আবু তাহের জিম্মাদার. ও কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আব্দুল কাদির বুলবুল নির্বাচিত হয়েছেন। তাছাড়া নির্বাচন পরবর্তী দুই সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সুপারিশ করা হয়।

সার্কেল-২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পরিচালনা পরিষদ নির্বাচনে সম্মানিত ‘নির্বাচন কমিশনার’ হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ এখলাছুর রহমান জিম্মাদার, ছুরুক মিয়া ফারুক, সৈয়দ মওসুদ হোসেন, রাসেল আহমদ ও এডভোকেট জুয়েল আহমদ তালুকদার।

নির্বাচন পরবর্তী সভায় বক্তব্য রাখেন মোঃ শফিক আলী, জাকারিয়া আহমদ, সাইফুর রহমান, কাপ্তান আহমদ, আকমল হোসেন, বাবুল মিয়া, শামীম জিম্মাদার, সৈয়দ শাহনুর আহমেদ, সাহেল জিম্মাদার, সৈয়দ সুহেব আহমদ, সেলিম কামালী, কামাল জিম্মাদার, আপ্তাব মিয়া পাকি, সফিক মিয়া, আব্দুল হাই, মিনার খাঁন, কাসেম আহমদ, ফরহাদ জিম্মাদার, কাওছার আহমদ, সামু জিম্মাদার, গোলাম মস্তফা প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, সার্কেল-২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশন সবসময় আর্থ-মানবতার সেবা ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাবে- ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd