• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন ছাত্রীদের উদ্বোধনী ক্লাস নিয়ামতপুরে সিঁধ কেটে চুরি দিনে রাতে চুরির ঘটনা বাড়ছে দিন দিন জবি তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের কমিটি গঠন সিংড়ায় বাড়িতে গাঁজার গাছ! সাতপুকুরিয়ায় পুলিশের অভিযান নিয়ামতপুরে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপিত, দিনব্যাপী আনন্দ-উৎসবে মুখরিত মাসনা মাঠ মদন-ফতেপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ কংস নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড সিংগাইরে শিশু ধর্ষনের অভিযোগে চাচা গ্রেফতার সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করলো আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন

​রামপাল-মোংলায় অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ৩৫ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

​খুলনা ব্যুরো:

বাগেরহাটের রামপাল ও মোংলা অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বিদেশগামী তরুণ-তরুণীদের অংশগ্রহণে এই ব্যতিক্রমী সেমিনারের আয়োজন করা হয়।
​শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রামপাল উপজেলা সুন্দরবন মহিলা কলেজ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিষয়ভিত্তিক প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক মো. আশরাফ হোসেন।
​সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি চিতলমারী কারিগরি কলেজের অধ্যক্ষ, বাগেরহাট মেরিন একাডেমির পরিচালক মাজহারুল হোসেন খান, বাগেরহাট জেলা জনশক্তি দপ্তরের পরিচালক মো. মেহেদি হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
​প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের বেকার সমস্যা দূরীকরণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। আমাদের মূল লক্ষ্য দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে যথাযথ প্রশিক্ষণে দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে।
​তিনি আরও জোর দিয়ে বলেন,বিদেশে যাওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট দেশের ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আমাদের তরুণ সমাজকে বৈশ্বিক শ্রমবাজারের উপযোগী করে প্রস্তুত হতে হবে। এই সেমিনারের মূল উদ্দেশ্য হলো আপনারা যেন প্রশিক্ষিত হয়ে সম্পূর্ণ বৈধ উপায়ে বিদেশে গমন করেন। কোনো দালাল বা প্রতারক চক্রের খপ্পরে পড়ে যেন কেউ সর্বস্বান্ত না হন, সে বিষয়ে সবাইকে চরম সচেতন থাকতে হবে।
​উল্লেখ্য, রামপাল ও মোংলা উপজেলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও নিরাপদ বিদেশযাত্রায় সচেতনতা তৈরিতে এটিই প্রথম এ ধরনের কোনো বড় উদ্যোগ। সেমিনারে অংশগ্রহণকারী যুব-যুবতীরা প্রশিক্ষণ ও নিরাপদ অভিবাসন সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd