• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে এস্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১ পাটগ্রাম সীমান্তে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে ঠেলে পাঠাল বিএসএফ পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তালবীজ রোপণ পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে নতুন করে আশার আলো দেখাচ্ছে নেত্রকোণা দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন পাঁচবিবিতে ফ্যামিলি কার্ড জরিপ কাজের উদ্বোধন ‎পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল দুটি দোকান ‎ রুমা উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সরকারি সফর: বিদ্যালয় ও থানা পরিদর্শন এবং মতবিনিময় সভা শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে প্রধানমন্ত্রীর সফর: তিস্তা মহাপরিকল্পনার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি

Reporter Name / ৫৭ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

জেসমিন আক্তার মনি, জেলা প্রতিনিধি, রংপুর:
আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ও জনসভাকে কেন্দ্র করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের একটি সুস্পষ্ট রূপরেখা (রোডম্যাপ) ঘোষণার জোরালো দাবি জানিয়েছে ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’। আজ দুপুরে রংপুর নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে তিস্তাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ৬ দফা দাবি পেশ করা হয়।

৬ দফা দাবির মূল বিষয়সমূহ:
-একনেক অনুমোদন: দ্রুততম সময়ের মধ্যে একনেক সভায় তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের চূড়ান্ত অনুমোদন।
-স্বতন্ত্র বরাদ্দ: জাতীয় বাজেটে এই মেগা প্রকল্পের জন্য আলাদা অর্থ বরাদ্দ নিশ্চিতকরণ।
-অর্থায়ন মাধ্যম: বিকল্প অর্থায়নের অংশ হিসেবে ‘তিস্তা বন্ড’ চালু করা।
-কর্তৃপক্ষ গঠন: তিস্তা অববাহিকা ব্যবস্থাপনার জন্য একটি স্বতন্ত্র ‘তিস্তা কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠা করা।

সাম্প্রতিক সময়ে পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ২০২৭ সালে প্রকল্পের কাজ শুরুর যে ঘোষণা দেওয়া হয়েছে, তাকে স্বাগত জানিয়েছে সংগঠনটি। তবে কাজের সুনির্দিষ্ট সময়সীমা, অর্থায়নের উৎস এবং আগামী ৭ থেকে ৮ বছরের মধ্যে কাজ শেষ করার পরিষ্কার রোডম্যাপ দাবি করেছেন নেতারা। এ সময় পদ্মা ব্যারেজ প্রকল্পে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রসঙ্গ টেনে তিস্তা প্রকল্পে দীর্ঘসূত্রতা ও বিলম্বের কারণ নিয়েও প্রশ্ন তোলেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী বলেন, অতীতে তিস্তা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে লন্ডন থেকে সংহতি জানিয়েছিলেন তারেক রহমান। বর্তমান সরকারপ্রধান হিসেবে তাঁর আসন্ন লালমনিরহাট সফর তিস্তাপারের সাধারণ মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে।

তিনি আরও আশা প্রকাশ করেন যে, আগামী ১৯ নভেম্বরের জনসভা থেকে এই মহাপরিকল্পনার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার মাধ্যমে উত্তর জনপদের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd