• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
থানচি-তিন্দুমুখ সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা বুড়িমারীতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ফুটবল টুর্নামেন্টঃ চ্যাম্পিয়ন জিরোপয়েন্ট স্পোর্টিং ক্লাব লালমনিরহাটের হাতীবান্ধায় জিআর চাল ও উপহার সামগ্রী বিতরণ সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানে গুরুত্ব রাণীশংকৈলে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, রহস্য উদঘাটনে পুলিশের অভিযান শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার লালমনিরহাটে মাটির নিচে বিশেষ কৌশলে পুঁতে রাখা মাদক উদ্ধার, গ্রেপ্তার ২ ধামইরহাটে ৩১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ সাময়িক বরখাস্ত হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ৬১ পূজা মন্ডবে বিজিবি মোতায়েন

লালমনিরহাটে মাটির নিচে বিশেষ কৌশলে পুঁতে রাখা মাদক উদ্ধার, গ্রেপ্তার ২

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারীতে রান্নাঘরের মাটির নিচে বিশেষ কৌশলে ড্রামে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩), রংপুর। অভিযানে ২৩০ বোতল আমদানি নিষিদ্ধ সিরাপ ও ১৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

১৫ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার দক্ষিণ তালুকপলাশী (বাওয়াচারা) এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলো— আদিতমারী উপজেলার দক্ষিণ তালুকপলাশী এলাকার আব্দুর রহমানের ছেলে মো. হাবিবুর রহমান (২৫) এবং রংপুরের গঙ্গাচড়া উপজেলার চরইশরকোল গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. জীমবাবু (১৮)।

এসআরবি-১৩ সূত্র জানায়, হাবিবুর রহমানের বসতবাড়িতে মাদক মজুত রয়েছে— এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তাদের একটি চৌকস দল। তল্লাশিকালে রান্নাঘরের মাটির নিচে বিশেষ কৌশলে পুঁতে রাখা ড্রাম থেকে ৩১ বোতল এসকাফ ও ১৯৯ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পাশাপাশি অপর আসামি জীমবাবুর দেহ তল্লাশি করে ১৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযান শেষে আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd