• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি Inception Workshop on Nutrition Smart Community Project Held in Netrokona সাঁথিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ৯৫ জনকে আসামী করে মামলা, ৬ জন গ্রেফতার সিলেট জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে বিশ্বনাথে মিছিল ​বটিয়াঘাটায় ফার্মেসিতে মোবাইল কোর্ট: ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা শ্রীরামশী বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী আখলুল করিমের প্রথম নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ শ্যামগঞ্জে বাসে তল্লাশি, ৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক জয়পুরহাটে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড লোহাগাড়ায় মৃত্যুদাবীর চেক হস্তান্তর করল প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়নি সাজিদ, বলৎকারের পর হত্যা করা হয় মর্মে পিতার অভিযোগ

Reporter Name / ৩০১ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

লোহাগাড়া সাতগড়িয়া পাড়ায় তাসনিমুল হাসান সাজিদ (১৫) নামে এক ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থী বালককে বলৎকারের পর হত্যার অভিযোগ উঠেছে। এই বিষয়ে নিহত শিশুর পিতা মাঈনুদ্দীন আজাদ বাদী হয়ে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মোট দুইজনকে আসামী করে মামলা দায়ের করেন। আসামীরা হলেন শিশুটির নানা সাতগড়িয়া পাড়ার আবুল হোসেন। আরেকজন কক্সবাজার জেলার পেকুয়ার নাছির উদ্দীন। সে মসজিদের মুয়াজ্জিন। উল্লেখ্য যে, নিহত সাজিদ আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী। সে বিকাল বেলা প্রতিদিন উল্লেখিত মুয়াজ্জিন নাছির উদ্দীনের নিকট পড়তে যায়। প্রতিদিনের মত ২৪ জুন সাজিদ মুয়াজ্জিন নাছির উদ্দীনের নিকট পড়তে গিয়েছিল। হঠাৎ বিকাল ৪ টার সময় নাছির উদ্দীন নিহতের মা তসলিমা আক্তারকে ফোনে জানান যে সাজিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে আছে। তবে নিহতের পিতা ও মামলার বাদী আজাদের অভিযোগ ” আমার ছেলে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা যায় বলে প্রচার করে থানা পুলিশকে না জানিয়ে লাশ দাফন করেছে আসামীরা। আমার ছেলের শরীরে বিদ্যুৎস্পৃষ্টের কোন চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরো জানান, সাজিদকে যৌন নির্যাতন করার পর মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে, আমি আমার ছেলে হত্যার বিচার চাই, লাশ উত্তোলন করে দোষী ব্যক্তির শাস্তি চাই”। অভিযুক্ত মুয়াজ্জিন নাছির উদ্দীন ঘটনার পর হতে পলাতক রয়েছে। তার সাথে ফোনে কথা বলতে চাইলে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা লোহাগাড়া চুনতি পুলিশ পাড়ির পুলিশ পরিদর্শক আব্বাস আলাী জানান, আমরা বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য পাঠাবো। রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd