• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

লোহাগাড়ার চুনতিতে মহাসড়কে মারসা গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

Reporter Name / ১৩৪ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
লোহাগাড়ার চুনতিতে বনপুকুর এলাকায় মহাসড়কে মারসা গাড়ীর ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম জাগির হোসেন ( ২৬)। সে ঐ এলাকার
বনপুকুর এলাকায় ইসলামী ফাউন্ডেশন কতৃক পরিচালিত গণশিক্ষায় শিক্ষকতা করত এবং সে ঐ এলাকার আবুল ফজল প্রকাশ ভোলা মিয়ার পুত্র।
স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা যায়, কক্সবাজার মুখি একটি মারসা গাড়ি একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে রাস্তা পাশে খাদে পড়ে যায়, সেই সাথে জাগির হোসেনও ধাক্কা খেয়ে খাদে পড়ে গাড়ির নিচে চাপা পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। প্রায় ঘন্টা খানেক পর ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ প্রশাসন, স্থানীয় লোকজন মিলে বাসটি উদ্ধার করে এবং গাড়ির নিচে হতে জাগির হোসেনকে মৃত উদ্ধার করে। তবে গাড়ীর আর কোন মানুষের মরদেহ পাওয়া যায়নি। স্থানীয় লোকজন বলেন, জাগির হোসন একজন পরহেজগার ও নামাজী মানুষ ছিলেন। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গাড়ির চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় আটক করা যায় নি। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা দীর্ঘক্ষন সড়ক অবরোধ করে রাখে, ফলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd