• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইর পৌরবাজারে মোবাইল কোর্টে ফার্মেসীকে জরিমানা পাবনায় কর্মরত অবস্থায় নিহত ১৩ সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবার পেল ৮ লাখ টাকা করে অনুদান সিংগাইরে স্কুলছাত্রী মারিয়ার মৃত্যুর হত্যা মামলা: ময়নাতদন্তে আত্মহত্যা, জেল খাটলেন শিক্ষক ও সাংবাদিক যুক্তরাজ্যে বিশ্বনাথ ওয়েল ফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ বলিবাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ১২ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা কর্মস্থল ছেড়ে মধুপুরে ২৩ শিক্ষক: ছুটির বিধি লঙ্ঘন ও হাজিরায় গরমিল সিংগাইরে কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জাল ও স্বেচ্ছাচারিতার অভিযোগ, এলাকায় তোলপাড়! তরুণ জনগোষ্ঠী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মানবসম্পদ- শিক্ষামন্ত্রী গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৮ ড্রেজার ধ্বংস

লোহাগাড়া সমিতি চট্টগ্রামের ত্রাণ বিতরণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৬ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন,  চট্টগ্রাম

লোহাগাড়া সমিতি চট্টগ্রামের উদ্যোগে লোহাগাড়া উপজেলার বন্যাদুর্গত ২০০টি পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণের লক্ষ্যে ত্রাণ কমিটির সর্বশেষ প্রস্তুতি সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।

সভায় লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বরাদ্দকৃত ঢেউ টিন বিতরণের টোকেন সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয় এবং সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

আগামী ৩১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, বিকাল ৩:০০টায় বার আউলিয়া ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে ঢেউ টিন ও ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

টোকেনপ্রাপ্ত সকল উপকারভোগীকে নিজ জাতীয় পরিচয়পত্র (অথবা প্রযোজ্য পরিচয়পত্র)-এর ফটোকপিসহ নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা প্রদানকারী সকল দাতা, শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি লোহাগাড়া সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংগঠন প্রত্যাশা করেন- মহান আল্লাহ তাআলা বন্যাদুর্গত সকল পরিবারের কষ্ট লাঘব করুন, তাঁদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফীক দান করুন এবং আমাদের এই ক্ষুদ্র মানবিক প্রচেষ্টাকে তাঁর দরবারে কবুল করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd