• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মুন্সিগঞ্জের আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, নিয়মিত অভিযান চান এলাকাবাসী সিলেটের হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বিশ্বনাথে আনন্দ মিছিল শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার নেত্রকোণায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত: ভূমিসেবা দ্রুত ও হয়রানিমুক্ত করার নির্দেশ নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা অনুষ্ঠিত রাণীশংকৈলে এক নারীর গোসলের ভিডিও ধারণ করে ৫ লাখ টাকা দাবি হাটহাজারীতে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশে পুলিশ সুপার জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ​পূর্বধলা সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা শেরপুরে পরিবেশ রক্ষায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুর ভাঙা ব্রীজ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়ির চালক জাবেদ আহমদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

‎রবিবার সকালে সুনামগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবুল হোসেনের নেতৃত্বে সহকারী উপ পরিদর্শক মনিতা সিনহা,সিপাহী রাজব গোয়ালা,মাহিন খাঁন ও রিফাতসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা ব্রীজের পাশে একটি প্রাইভেট কারকে সন্দেহ হওয়ায় অভিযান পরিচালনা করা হয।

এ সময় কারের ভেতরে ৪০ কেজি গাঁজাসহ কারের চালক মোঃ জাবেক আহমদ (৩০) কে গ্র্রেফতার করা হয়। এ সময় আরো দুজন পালিয়ে যেতে সক্ষম হয। জব্দ করা গাঁজা, প্রাইভেটকার ও একটি মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা হবে।

এ ঘটনায় বিকেলে সুনামগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ সহকারী পরিদর্শক মনিতা সিনহা বাদি হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
‎মামলার এজাহারে জানাযায়,প্রাইভেট কারের চালকসহ আরো দুজন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার নতুন ব্রিজ এলাকা থেকে একটি কালো রঙের প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে সুনামগঞ্জের দিকে আসা হচ্ছিল। এ সময় সুনামগঞ্জ মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা ব্রীজের পাশে কালো রংক্সেগর প্রাইভেট কারে অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা,কারসহ চালককে আটক করা হয়।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd