• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোটরসাইকেল ও গরু আটক সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন- এমপি নাদিয়া পাঠান পাপন ময়মনসিংহে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন, রোড শো ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, ১৬৬ জনকে আর্থিক সহায়তা নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি, প্রতিবন্ধী নাগরিককে হুইলচেয়ার প্রদান খুলনা মফস্বল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনা লোহাগাড়ায় অ্যাক্সেস টেন টাওয়ারের অফিস উদ্বোধন পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; মামলা দায়েরের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ ​বটিয়াঘাটায় ওসির হুশিয়ারি: অপরাধীদের পক্ষে কোনো তদবির চলবেনা

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, ১৬৬ জনকে আর্থিক সহায়তা

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
জনসাধারণের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি গ্রহণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাপ্রার্থীরা চিকিৎসা সহায়তা, আর্থিক অসচ্ছলতা, শিক্ষা, বাসস্থান, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, ভূমি-সংক্রান্ত সমস্যা এবং বিভিন্ন নাগরিক সেবা নিয়ে তাঁদের আবেদন ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সমস্যার ধরন অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এদিনের গণশুনানিতে মোট ১৯২ জন সেবাপ্রার্থী তাঁদের সমস্যা ও আবেদন উপস্থাপন করেন। তাঁদের মধ্যে ১৬৬ জনকে জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া দুজনকে হুইলচেয়ার কেনার জন্য এবং দুজনকে ওষুধ কেনার জন্য সহায়তা প্রদান করা হয়।
অন্য সেবাপ্রার্থীদের উত্থাপিত সমস্যাগুলোর যথাযথ সমাধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাঁদের আবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। পাশাপাশি আবেদনের ধরন ও প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, নাগরিকদের সমস্যা সরাসরি শোনা এবং দ্রুত প্রতিকারের উদ্যোগ গ্রহণের অংশ হিসেবে জেলা প্রশাসন, শেরপুরের এ গণশুনানি কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd