• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি, ৩১ অক্টোবর অধ্যক্ষ আব্দুছ শহীদের বিদায় সংবর্ধনা নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ বাগেরহাটে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে হামলা, কুপিয়ে জখম ও লুটপাটের অভিযোগ ফতুল্লায় জামায়াতের রুকনকে পিটিয়ে জখমের অভিযোগ কটিয়াদীতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু ‎সুনীল অর্থনীতি ও উন্নয়নের সুফল কারা পাচ্ছেন? পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ১ পাঁচবিবিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার- ১

সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাই মিলে আন্তরিকভাবে কাজ করতে হবে– সুনামগঞ্জ জেলা প্রশাসক

Reporter Name / ৪৯ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

কলি বেগম, জগন্নাথপুর থেকে:
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেছেন, সামাজিক অবক্ষয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার, ধর্মীয় মূল্যবোধের বিকাশ, সামাজিক চেতনাসহ সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় প্রশাসনসহ সবাই মিলে আন্তরিকভাবে কাজ করতে হবে। তাহলে সমাজের প্রতিটি সমস্যা সহজে রোধ করা যাবে। তাছাড়া আমাদের প্রতিবেশীদেরও খোঁজ খবর রাখতে হবে।

২৬ অক্টোবর সোমবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান।

বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, বিএনপি নেতা অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, এমএ মুকিত, আব্দুস সোবহান, সৈয়দ সাব্বির আহমদ, সালাহ উদ্দিন মিঠু, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহাব উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবীব, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, থানা পুলিশের এসআই অনিক পাল প্রমুখ।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd