• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান সেবায় আস্থা, দায়িত্বে সাহসিকতা—এসিল্যান্ড মুজিবুর রহমানকে বহালের দাবি রাণীশংকৈলবাসীর সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত ৭ থানাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী, ওসি বুলবুলের হাতে সম্মাননা গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান: ৫ লক্ষ টাকা জরিমানা ও ২৭টি ড্রেজার ধ্বংস একটি হার না মানা গল্প লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেফতার কটিয়াদীতে নেশার টাকা যোগাতে চার পরিবারের পাঁচ সন্তান বিক্রির অভিযোগ

‎সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন অষ্টগ্রামের ‎আনসার ভিডিপি’র প্রশিক্ষক রমজান

Reporter Name / ১৮৩ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫


‎মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

‎কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন আনসার ভিডিপি’র প্রশিক্ষক মোঃ-রমজান মিয়া। অষ্টগ্রামে সাংবাদিক লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র সমালোচনার ঝড় উঠলে অবশেষে নিজের ভূল স্বীকার করে ক্ষমা চাইলেন আনসার ভিডিপি প্রশিক্ষক রমজান মিয়া।

‎রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে ক্ষমা প্রার্থনা করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ দিলশাদ জাহান উপস্থিত থেকে বিষয়টি মীমাংসায় ভূমিকা রাখেন।

‎জানাযায়, গত ২৪ সেপ্টেম্বর (বুধবার) সকালে শারদীয় দুর্গাপূঁজার দায়িত্ব বণ্টন সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে অষ্টগ্রাম উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ রমজান মিয়া দুই সাংবাদিকের প্রতি অশোভন আচরণ করে বলেন, “সাংবাদিক পিটাইয়া হাওরে আইছি”। তিনি বলেন, আমি বাথরুমে থাকবো, বেডরুমে থাকবো আমার কাছে সাংবাদিক আসবে কেন? তার এই বিতর্কিত বক্তব্যে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বুলবুলি আক্তারের মধ্যস্ততায় দেশের সকল সাংবাদিকদের কাছে ক্ষমা চান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd