• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফ্রান্সে বাংলাদেশ এম্বেসিতে সদ্য নিয়োগ প্রাপ্ত রাষ্ট্রদূত এর সাথে ফ্রান্স জমিয়তের মতবিনিময় চিত্রশিল্পী চন্দ্রশেখর দাসের পিতার মৃত্যুতে শিল্পীদের গভীর শোক বিশ্বনাথে খাজাঞ্চি মডেল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত তাহিরপুরে ইরা-হইফা ২০২৬-এর লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন ছাত্রীদের উদ্বোধনী ক্লাস নিয়ামতপুরে সিঁধ কেটে চুরি দিনে রাতে চুরির ঘটনা বাড়ছে দিন দিন জবি তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের কমিটি গঠন সিংড়ায় বাড়িতে গাঁজার গাছ! সাতপুকুরিয়ায় পুলিশের অভিযান নিয়ামতপুরে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপিত, দিনব্যাপী আনন্দ-উৎসবে মুখরিত মাসনা মাঠ মদন-ফতেপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

সাতক্ষীরা থেকে আগত শিল্পমনাদের পদচারণায় মুখর খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা

Reporter Name / ৫৬ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

খুলনা প্রতিনিধি:

ঐতিহ্যের প্রতি ভালোবাসা মানুষকে টেনে আনে ইতিহাসের দুয়ারে। সেই টানেই সাতক্ষীরা থেকে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে আসেন শিল্প-সংস্কৃতিমনা অতিথিবৃন্দ। তাঁদের আগমনে একাডেমি প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

খুলনা নগরীর প্রাণকেন্দ্র ইকবাল নগর গার্লস স্কুলের পূর্ব পাশে ৩৬, আয়েশা কটেজে অবস্থিত খুলনা আর্ট একাডেমি। চিত্রশিল্পী মিলন বিশ্বাস ২০০৩ সালে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেন। দীর্ঘ পথচলার ধারাবাহিকতায় ২০২ সালে তিনি প্রতিষ্ঠা করেন ঐতিহ্য সংগ্রহশালা। বর্তমানে সংগ্রহশালায় তিন শতাধিক দেশীয় ঐতিহ্যবাহী নিদর্শন সংরক্ষিত রয়েছে। সংবাদপত্র ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এ সংগ্রহশালার পরিচিতি ছড়িয়ে পড়ায় খুলনার বাইরের দর্শনার্থীরাও নিয়মিত এখানে আসছেন।

এদিন সাতক্ষীরা থেকে সংগ্রহশালা পরিদর্শনে আসেন রেহানা আখতার, সাতক্ষীরা সরকারি কলেজের উত্তর পাশে নীলাচল নিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তাঁর সঙ্গে ছিলেন খুলনা কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক সাবিনা রহমান এবং সাবিনা রহমানের সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র কন্যা, নবীন শিল্পী ফারহা হাবিব। বিকেলের পড়ন্ত বেলায় তাঁরা গভীর আগ্রহ নিয়ে সংগ্রহশালার প্রতিটি নিদর্শন ঘুরে দেখেন।

অতিথিদের স্বাগত জানিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “আপনারা সাতক্ষীরা থেকে আমাদের এই সংগ্রহশালা দেখতে এসেছেন, এতে আমরা সত্যিই আনন্দিত ও অনুপ্রাণিত। আপনাদের ভালোবাসাই আমাদের এই উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার শক্তি জোগায়।”

সংগ্রহশালা পরিদর্শন শেষে অতিথিরা উদ্যোগটির ভূয়সী প্রশংসা করেন। সাবিনা রহমান তাঁর কলেজজীবনের বন্ধু চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে উদ্দেশ করে বলেন, “তুমি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসানীয় একটি উদ্যোগ গ্রহণ করেছ। বর্তমান প্রজন্মকে অতীতের জীবনযাপন, ব্যবহার্য সামগ্রী ও আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এমন সংগ্রহশালা সমাজের জন্য অত্যন্ত প্রয়োজন। আজকের দিনে মানুষ একটি মোবাইল ফোনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। তাই বাস্তব ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটানোর এই প্রচেষ্টা নিঃসন্দেহে অনুকরণীয়।”

নবীন শিল্পী ফারহা হাবিবও সংগ্রহশালার বিভিন্ন নিদর্শন দেখে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আবারও পরিদর্শনে আসার ইচ্ছা ব্যক্ত করেন।

পরিশেষে চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পুনরায় খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনের আমন্ত্রণ জানান। সৌহার্দ্য, ইতিহাসচর্চা ও সাংস্কৃতিক বন্ধনের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকে দিনটির এই সুন্দর আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd