• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
যুক্তরাজ্যে বিশ্বনাথ ওয়েল ফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ বলিবাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ১২ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা কর্মস্থল ছেড়ে মধুপুরে ২৩ শিক্ষক: ছুটির বিধি লঙ্ঘন ও হাজিরায় গরমিল সিংগাইরে কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জাল ও স্বেচ্ছাচারিতার অভিযোগ, এলাকায় তোলপাড়! তরুণ জনগোষ্ঠী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মানবসম্পদ- শিক্ষামন্ত্রী গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৮ ড্রেজার ধ্বংস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে মাইক্রোবাস, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধারে গিয়ে মিলল ১৪০ বোতল ফেনসিডিল রাণীশংকৈলে মাদক-জুয়া-চুরি ঠেকাতে মাঠে সক্রিয় হওয়ার নির্দেশ অতিরিক্ত পুলিশ সুপারের ডিমলায় কৃষকদের সারপ্রাপ্তি নিশ্চিত করতে ৯০ ওয়ার্ডে সার কার্ড বিতরণের উদ্যোগ

সিংগাইরে কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জাল ও স্বেচ্ছাচারিতার অভিযোগ, এলাকায় তোলপাড়!

Reporter Name / ১২৪ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মো. রকিবুল হাসান বিশ্বাস,
সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৫৫ নং কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা বেগমের বিরুদ্ধে হাজিরা খাতায় স্বাক্ষর জালকরণ ও সীমাহীন স্বেচ্ছাচারিতার গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় ও বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, সহকারি শিক্ষক নাসরিন আক্তার গত মাসের ১৬ তারিখে বিদ্যালয় অনুউপস্থিত ছিলেন। তিনি অনুউপস্থিত থাকলেও হাজিরা খাতায় প্রধান শিক্ষক মনিরা বেগম নিজে স্বাক্ষর দিয়ে উপস্থিত দেখায়। পরবর্তীতে হাজিরা খাতায় এ ধরনের অসঙ্গতি পাওয়া গেলে বিদ্যালয় জুড়ে চরম তোলপাড় ও এলাকার মানুষের মধ্যেও চরম ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক মনিরা বেগম দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে একচ্ছত্র দাপট ও স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছেন। তিনি সহকারী শিক্ষকদের মতামতকে সর্বদা উপেক্ষা করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকেও কোনো তোয়াক্কা করেন না। ফলে বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষাব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।
এদিকে,এলাকাবাসীর সূত্রে জানা গেছে, নিজে জাল স্বাক্ষর ও অনিয়মের ঘটনাটি ফাঁস হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রধান শিক্ষক মনিরা বেগম প্রথমে কৌশল হিসেবে ৩দিনের ছুটি নেন। পরবর্তীতে ঘটনা সামাল দিতে ও দায় এড়াতে তিনি এক মাসের দীর্ঘ ছুটিতে চলে যান।
এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা অবিলম্বে মনিরা বেগমের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে সহকারি শিক্ষক নাসরিন আক্তার কোন মন্তব্যে না করে অফিসে কাজের ব্যস্ততা দেখিয়ে লাইন কেটে দেন।

প্রধান শিক্ষক মনিরা বেগম এ ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, এগুলি নিয়ে স্কুলে অনেক কিছু হয়ে গেছে,আপনে স্কুলে আসেন সাক্ষাতে কথা বলবো।
উপজেলা শিক্ষা অফিসার সুলতানা আছমা খান জানান,বিষয়টি আমি অবগত নয়। তবে সে অপরাধ করেছে। আমি ভালোভাবে জেনে জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd