• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে মাইক্রোবাস, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধারে গিয়ে মিলল ১৪০ বোতল ফেনসিডিল রাণীশংকৈলে মাদক-জুয়া-চুরি ঠেকাতে মাঠে সক্রিয় হওয়ার নির্দেশ অতিরিক্ত পুলিশ সুপারের ডিমলায় কৃষকদের সারপ্রাপ্তি নিশ্চিত করতে ৯০ ওয়ার্ডে সার কার্ড বিতরণের উদ্যোগ কবিতাঃ শরৎকালে তরুতলে সুনামগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক কলি তালুকদার, সদস্য সচিব বিমল বণিক সাহিত্য-সংস্কৃতি ও শিশুদের প্রতিভা বিকাশে জিয়াউর রহমানের অবদান কটিয়াদীতে আগুনে দগ্ধ হয়ে দুই গরুর মৃত্যু, আহত আরও দুটি ধামইরহাটে বিয়ের প্রলোভনে এক তরুনীকে ধর্ষণের অভিযোগ ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট, সারা বছর পানির কষ্টে সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মানুষ

ডিমলায় কৃষকদের সারপ্রাপ্তি নিশ্চিত করতে ৯০ ওয়ার্ডে সার কার্ড বিতরণের উদ্যোগ

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী:
কৃষক পর্যায়ে প্রয়োজন অনুযায়ী সারপ্রাপ্তি নিশ্চিত করতে নীলফামারীর ডিমলা উপজেলায় সার কার্ড প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তারা নিজ নিজ এলাকায় কৃষকদের তথ্য সংগ্রহ করে সার কার্ড প্রদান করবেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না এ তথ্য যানান।
কৃষকদের সার কার্ড তৈরির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জমির কাগজপত্রসহ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার জন্য উপজেলার সব কৃষকের প্রতি আহ্বান জানানো হয়েছে। সার বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আগামীতে নির্দিষ্ট ডিলার পয়েন্ট থেকে সার কার্ড ছাড়া কোনো সার বিতরণ করা হবে না। কৃষকদের প্রয়োজন অনুযায়ী সারপ্রাপ্তি নিশ্চিত এবং সার ব্যবস্থাপনায় অনিয়ম রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সার বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও কৃষকদের স্বার্থ সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd