• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালীগঞ্জে মোঃ মোহাব্বতের ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন জগন্নাথপুরে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ধামইরহাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নেত্রকোনায় হস্তশিল্প প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা বিতরণ সুন্দরবনে পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও ২৭৪ রাউন্ড গুলি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে এসআরবি-৫এর অভিযানে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের,প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ যশোরে এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সিংগাইরে ৮৪টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শিল্পপতি অনিরুদ্ধ রায়

Reporter Name / ৩৭ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইরে “শ্রীমতি গীতা রায়ের দুর্গোৎসব সহায়তা প্রদান অনুষ্ঠান-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৮৪টি পূজা মণ্ডপে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন শিল্পপতি অনিরুদ্ধ রায়।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার রায় বাড়ির গীতা রায় ভবন থেকে এ অনুদান প্রদান করা হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. সজীব কুমার সাহার সঞ্চালনায় এবং শিল্পপতি অনিরুদ্ধ রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ৮৪টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd