• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় দুর্গাপূজা উপলক্ষে সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে প্রস্তুতি সভা উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

সিংড়ায় সার-বালাইনাশক মজুদের বিরুদ্ধে অভিযান, মিলল অনিয়মের চিত্র

Reporter Name / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ফয়সাল আহমেদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার ও বালাইনাশক মজুদ এবং সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে উপজেলার বিয়াশ বাজার ও বিয়াশ চারমাথা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

অভিযানে বিয়াশ বাজারের ব্যবসায়ী মো. রাসেলকে অবৈধভাবে সার মজুদের অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় আরও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তাকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া বিয়াশ চারমাথা মোড়ের ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমানকে অবৈধভাবে সার ও বালাইনাশক মজুদ ও বিক্রির অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের কাছে অনুমোদিত মূল্যে মানসম্মত সার ও বালাইনাশক সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধ মজুদ ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের সরকারি নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd