• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

হঠাৎ কেন আলোচনায় গোয়াইনঘাটের স্ট্যালিং থারিয়াং,পেছনের রহস্য কি?

Reporter Name / ১৬৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

বৈধ ইজারাকৃত বালু মহালের অংশীদার স্ট্যালিং থারিয়াং, হঠাৎ কেন আলোচনায়,পেছনের রহস্য কি? জনমনে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকার সংগ্রাম পুঞ্জির বাসিন্দা জেলা বিএনপি নেতা স্ট্যালিন থারিয়াং সিলেট জুড়ে আলোচনায় রয়েছেন।

জানা যায়, স্ট্যালিন থারিয়াং তৃণমূল থেকে বেড়ে ওঠা বিএনপি’র একজন কর্মী। আন্দোলন সংগ্রামে রয়েছে তাঁর অনেক ত্যাগ। হয়েছিলেন একাধিক মামলার আসামী। তিনি সিলেট জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি ও জেলা যুব দলে সুনামের সহিত দায়িত্ব পালন করে বর্তমানে সিলেট জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। রাজনৈতিক ভাবে হেয় করতেই কি এমন অপপ্রচার এ অভিমত গোয়াইনঘাট বিএনপি নেতৃবৃন্দের।
জানতে চাইলে গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন,স্ট্যালিন থারিয়াং বিএনপি পরিবারের একজন পরিক্ষিত লোক, উনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ইদানীং কিছু কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে আমরা এসব অপ্রচারের নিন্দা জানাচ্ছি।

জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দল গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি আব্দুল হক বলেন, দীর্ঘদিন যাবৎ দলকে সুসংগঠিত করতে স্ট্যালিন থারিয়াং মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন। ইদানীং কিছু কুচক্রী মহল সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যাহা অত্যন্ত নিন্দনীয়।

খোঁজ নিয়ে জানা যায়, ব্যবসায়িক দ্বন্দ্ব ও মুল ইজারাদারকে আলোচনার বাহিরে রেখে স্বার্থ হাসিলের লক্ষে স্ট্যালিং থারিয়াংকে আলোচনায় আনা হচ্ছে।

স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের একাধিক নেতারা জানান, গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা স্ট্যালিন থারিয়াং কে সুখে দুখের ভরসার জায়গা হিসেবে সব সময় কাছে পেয়েছেন এমনটা জানিয়েছেন।

স্ট্যালিন থারিয়াং জবাবদিহিকে বলেন,চলতি বছরে সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে জৈন্তাপুর ও গোয়াইনঘাটের কয়েকটি বালু মহাল ইজারা হয়। জৈন্তাপুরের সারি- ১ও গোয়াইনঘাটের লেংগুড়া বালু মহালের ব্যবসায় আমার অংশীদারিত্ব রয়েছে। বৈধভাবে সরকার বাহাদুরকে রাজস্ব দিয়ে ব্যবসা করছি। আমার বিরুদ্ধে কিছু লোক ষড়যন্ত্র মূলক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি অবৈধ কোন কার্যক্রমের সাথে জড়িত না। কিছু ষড়যন্ত্রকারীরা আমার রাজনৈতিক ক্যারিয়ারে কলঙ্ক লাগানোর জন্য উঠেপরে লেগেছে যাহা দুঃখজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd