• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর সৌদি আরব থেকে আড়াই মাস পর ফিরলো কটিয়াদীতে রুবেলের মরদেহ জগন্নাথপুর সংবাদ কৃতিত্বের স্বাক্ষর রাখল সাঈদা রাইছা লাবীবা, এইচএসসিতে জিপিএ-৫ অর্জন বিশ্বনাথে সাংবাদিকের ওপর হামলা: আহত ৫, থানায় অভিযোগ পাটগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বুড়িমারী স্থল বন্দরে আমদানি ও রপ্তানিকারক এসোসিয়েশনের মতবিনিময় সভা সংসার সামলিয়ে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন গৃহিণী রীতি খাতুন সিংগাইরে হস্ত ও কুটির শিল্পপণ্য মেলা পরিদর্শন করলেন ডিসি পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

ডেঙ্গু প্রতিরোধ দিবসে শপথ, পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি

Reporter Name / ৭৯ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর:
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে সারা দেশে তিন মাসব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’২০২৬ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর পরই দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা চত্ত্বরে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করা হয়।

১২ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ, সুমা খাতুনের নেতৃত্বে এবং পৌর প্রশাসক দীপংকর বর্মনের আয়োজনে বীরগঞ্জ পৌরসভার অফিসার-কর্মচারী ও পরিচ্ছন্নতা শাখার কর্মীবৃন্দ, বিএনসিসি ও স্কাউট সদস্যদের অংশ গ্রহণে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম, মশার প্রজনন স্থল ও জমে থাকা পানি অপসারণ এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

একই সঙ্গে জনসাধারণ কে নিজ নিজ বাসস্থান ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

তারা শপথ করেন পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd