• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির নবনির্বাচিত সদস্য সচিব আলী আছগর ইমন ভাইকে, সুনামগঞ্জ জেলার জনসাধারণে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আন্দিউড়ায় জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত ডোমার আইডিয়াল একাডেমীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি নীলফামারীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফ ​বাগেরহাটে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, ৫৫টি ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ মা নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম সিলেটের বিশ্বনাথে আলতাব-আফিয়া শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি পেল ৪৬ শিক্ষার্থী শেরপুরে অসহায় হৃদরোগীর পাশে রক্তসৈনিক

অনিয়ম রোধে পূর্বধলায় অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বেকারিসহ তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরের খাদ্যগুদাম রোড ও কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। এ সময় বিএসটিআই, সিএম, কর্মকর্তা, আব্দুল্লাহ আল নোমান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে খাদ্যগুদাম রোডের এক বেকারি ব্যবসায়ী মো.শাহাদুল্লাহকে ওজন পরিমাপের দণ্ড সঠিক না থাকায় ৫ হাজার টাকা, একই এলাকার মনোহারি দোকানের ব্যবসায়ী জয় দেব সাহাকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা এবং কলেজ রোডের শাহজালাল বেকারির মালিক মো. সুমন মিয়াকে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও শফিকুল ইসলাম বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত ও ব্যবসাপ্রতিষ্ঠানে আইন-বিধি যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ছবি: সংযুক্ত
হারাধন সূত্রধর
পূর্বধলা, নেত্রকোনা
০১৬২২১৯২২৪০
২৬ /০৮/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd