• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক রংপুরে নিউ জুম্মাপাড়া পাকার মাথা ব্যবসায়ী কমিটির নবগঠিত কমিটি গঠন ​শুভ দাস হত্যা মামলা: পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার, মূল রহস্য উন্মোচন অসুস্থ চাঁদপুর জেলা অটো চালক দলের সাধারণ সম্পাদককে দেখতে হাসপাতালে আফজাল হোসেন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন নিয়ামতপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এফএলএন কার্যক্রম দেখলেন অধিদপ্তরের কর্মকর্তা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি, ফেসবুকের ভিডিও দেখে পাশে দাঁড়াল শেরপুর জেলা প্রশাসন হামার বাড়ি ঠাকুরগাঁও সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা রাসুল (সা.) সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত

অপরাধ নিয়ন্ত্রণে ৮ জেলার মধ্যে কৃতিত্বের স্বীকৃতি ঠাকুরগাঁও, ডিআইজির পুরস্কার পেলেন এসপি বেলাল

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক কর্মদক্ষতা ও পেশাদারিত্বের ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে ঠাকুরগাঁও জেলা পুলিশ। শ্রেষ্ঠ জেলার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সম্মাননা সনদ পেয়েছে জেলা পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট মাসের অপরাধ পরিস্থিতি ও জেলা পুলিশের কার্যক্রম পর্যালোচনা শেষে ঠাকুরগাঁওকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়।

রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রেঞ্জের আওতাধীন আট জেলার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট জেলা পুলিশের গৃহীত কার্যক্রম ও পদক্ষেপ পর্যালোচনা করা হয়।

পর্যালোচনায় অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক কর্মদক্ষতা ও পেশাদারিত্বের বিভিন্ন সূচকে ঠাকুরগাঁও জেলা পুলিশের কার্যক্রমকে কৃতিত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এরই ধারাবাহিকতায় রংপুর রেঞ্জের আট জেলার মধ্যে ঠাকুরগাঁও জেলা পুলিশকে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত করা হয়।

শ্রেষ্ঠ জেলার স্বীকৃতিস্বরূপ ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ-এর কাছ থেকে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন ঠাকুরগাঁও জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, এই অর্জনের পেছনে জেলা পুলিশের প্রতিটি সদস্যের দায়িত্বশীলতা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

শ্রেষ্ঠ জেলার এই স্বীকৃতি ঠাকুরগাঁও জেলা পুলিশের সদস্যদের আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd