• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আশ্রয় হতে পারে বাংলা স্যাটেলাইট সিটি মেডিকেল টেকনোলজিস্টদের অধিকার আদায়ে ‘এমটিপিএ’-এর আত্মপ্রকাশ ও আলোচনা সভা জগন্নাথপুর -শিবগঞ্জ – বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), থাকবে সরকারি ছুটি স্হায়ী বহিষ্কার আদেশ বিশেষ ঘোষণা : স্থায়ী বহিষ্কার জনবল-ওষুধ সংকটে শেরপুর সদর হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা নিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি মোস্তাফিজুর রহমান

কবিতাঃ  তোমাদের গল্পগুলো শুনি

Reporter Name / ৫৪ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

 

কলমেঃ ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ 

 

 

আমাদের গল্পগুলো থাক

তোমাদের গল্প বলো শুনি

আমাদের ভীষণই রাখঢাক 

ওগুলো থাকুক না গোপনই।

 

আমাদের অংক খাতা শেষ 

হিসেবও বন্ধ করে দিলাম

সুখ আর দুঃখগুলো সবই

তুলেছি এই বাজারে নিলাম।

 

তোমাদের গল্পগুলো বলো

নিশ্চয়ই মেঘের পরে রোদ?

জীবনের প্রতিটি পরতে

জমা হোক আনন্দ সুখবোধ।

 

তোমাদের রাতে নামুক চাঁদ

জোছনার জোয়ারে যাও ভেসে

জীবনের সবগুলো দিন কাটুক

খুশিতে বড্ড বেশি হেসে।

 

তোমাদের গল্পগুলো হোক

ফুল আর পাখির গানের শ্লোক

তোমাদের সবাই যেন বলে

দেখ, ওই সুখের দেশের লোক।

 

সূর্য আলো ছড়াক রোজই

তোমাদের ফসল বাগান জুড়ে

আনন্দ মৌমাছিদের দল

গুনগুন করুক মধুর সুরে।

 

তোমরা থাকো দুধেভাতে 

আলোকের পদ্ম ফুটুক হাতে

সে আলোয় স্বপ্ন দেখা চোখ

পৃথিবীর পথের দিশা হোক।

 

আমাদের যে দিন গেছে যাক

ভুল আর ভ্রান্তি তোলা থাক

তোমাদের রঙিন চারিপাশে

জোনাকি জ্বলুক ঝাঁকেঝাঁক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd