• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
“বীর রেমিট্যান্স যোদ্ধা” আলহাজ্ব মুর্শেদুল ইসলামকে সংবর্ধনা দিল সোনালী লাইফ সফল তরুণ উদ্যোক্তা হিসেবে মোহাম্মদ তারেককে সংবর্ধনা দিল সোনালী লাইফ নেত্রকোনায় মাদক ও ইভটিজিংবিরোধী সেমিনার, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান ধামইরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অতীতের স্থবিরতা পেরিয়ে জাবরহাটে দৃশ্যমান উন্নয়ন: সফল চেয়ারম্যান জিয়ার বিকল্প দেখছেন না জনগণ খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডিবির হাতে আটক, ৩ দিনের রিমান্ডে দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত নীলফামারীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার

কবিতাঃ শরতের মায়াবী আকাশ

Reporter Name / ৩৬ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কলমেঃ জাকিয়া সুলতানা

শরতের আকাশে শুভ্রতার হাসি,
মেঘেদের কানে বাজে সুরেলা বাঁশি!
মন হারিয়ে যায় ঐ বাঁশির সুরে,
সাদা ঘুড়ি উড়িয়ে দিতে নীলাম্বরে!

নীল আকাশ জুড়ে মেঘের পালক,
কাশফুলের ডগায় চাঁদের নোলক!
যেন কাগজের খেয়া চলে ভেসে ভেসে,
মেঘের ডানায় চড়ে পরীদের দেশে!

শূন্যে ভাসে নির্মল বাতাসের বাণী,
থেমে থেমে মেঘেরা দেয় হাতছানি!
শিউলির সুবাসে ভরে যায় চারিধার,
শিশিরের ছোঁয়ায় হাসে ভোরের পাড়!

দিগন্তে রোদের গায়ে সোনালি হাসি,
নদীর জলে ঝিলমিল করে রূপের রাশি!
শরৎ যেন স্বপ্নমাখা নীল আকাশ,
প্রকৃতির বুকে ছড়িয়ে দেয় প্রেমের আভাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd