• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিঙ্গাপুর প্রবাসী দেশে ফিরেই সড়ক দুর্ঘটনায় আহত কবিতাঃ আদরের ছোট বোন সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মায়ের হাসির জন্য: হারাধন থেকে আরাধন হয়ে ওঠার গল্প ধামইরহাটে নিষিদ্ধ ইউক্যালিপটাস চারা বিক্রয়ের অপরাধে অর্থ দন্ডসহ ৫০০ শত চারা জব্দ লোহাগাড়া সিটি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ পীরগঞ্জে ডিবির জালে মাদকসহ ৮ মামলার আসামি জমির গ্রেফতার নিষিদ্ধ আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সিংগাইরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কবিতাঃ এক প্লেট ভাত আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত

কবিতা: বৃষ্টি

Reporter Name / ২৪৬ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

কলমে: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ

যদি ভেজাও নীরবতায় দহন, শ্রাবণ তুমি আসো
মেঘের আড়াল পেরিয়ে দিও অল্প সান্ত্বনার বাসো।
চোখে জমা নোনাজলেই লিখি হাওয়ার চিঠিখানি,
দূরে থাকি, তবু কানে বাজে তোমার পদধ্বনি।

যাবার ক্ষণে ছুঁয়ে দিও কপোল, গোপন নীল আভা,
তোমার কণ্ঠে মিশুক বৃষ্টি, দিও শেষটা দাবা।
যদি রাগে ভাসি নীরবতায়, ভিজে থাকি শুধু,
তুমি তবে ফেলে যাও কুয়াশা, ভোরবেলার রুদু।

ছাতার তলায় বাঁধা রোদ, ছায়া হেঁটে চলে,
তোমার নামে রঙিন দাগ, কাদামাটি ছলে।
ফিরে এলে জোয়ার হয়ে, রেখে দিও নিশ্বাস,
তোমার ঠোঁটে ঝরুক ধারা, মেটে যাক সর্বনাশ।

না হয় আমি পথের ধুলায় লিখি তোমার নীল,
না হয় আমি মেঘের পিছে ছুটে যাই বিল-বিল।
শেষে যদি থামে গানে ভাঙা তালের সুর,
তুমি তবে বৃষ্টি দিও—থাকুক মনটা ভরপুর।


আপনার মতামত লিখুন :

২ responses to “কবিতা: বৃষ্টি”

  1. Mousumi says:

    অপূর্ব!
    শুভকামনা রইল আপনার জন্য | কবিতার প্রতিটি লাইনে যার উপস্থিতি কবিতায় প্রানসঞ্চার করেছে , শুভকামনা রইলো আপনার সেই “তুমি” র জন্যও |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd