• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কারাগারে মানবিক পরিবেশ নিশ্চিত করার নির্দেশ: নেত্রকোণায় জেলা প্রশাসকের সরেজমিন পরিদর্শন ও বৃক্ষরোপণ ডিমলায় ভেজাল ও কম পরিমাপে পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা কবিতাঃ তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান গোয়াইনঘাটে নিষিদ্ধ জাল দিয়ে দেশীয় মাছ নিধনে উপজেলা প্রশাসন’র অভিযান: পুড়িয়ে ধ্বংস বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার কমিটি গঠনঃ মাসুম সভাপতি – জিল্লুর সাঃ সম্পাদক গোয়াইনঘাট পশ্চিম আলীরগাঁও ইউপি: প্যানেল দ্বন্দ্বে থমকে আছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম, ভোগান্তিতে হাজার হাজার মানুষ ডোমারে নিজ ঘর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে বোর্ড পুনর্গঠনের দাবি

কারাগারে মানবিক পরিবেশ নিশ্চিত করার নির্দেশ: নেত্রকোণায় জেলা প্রশাসকের সরেজমিন পরিদর্শন ও বৃক্ষরোপণ

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

 

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা)  প্রতিনিধি:

নেত্রকোণা জেলা কারাগার সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ) তিনি কারাগার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাবন্দীদের সুযোগ-সুবিধা, খাবারের মান, স্বাস্থ্যসেবা, আবাসন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও কারাগারের সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। একই সঙ্গে তিনি নারী কারাবন্দীদের জন্য নির্ধারিত পৃথক আবাসন ব্যবস্থা ও তাঁদের সার্বিক সুযোগ-সুবিধা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক কারাবন্দীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁদের সুযোগ-সুবিধার বিষয়ে অবগত হন।
এ সময় কারাগারের ভেতরে নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসক কারাগার চত্বরে বৃক্ষরোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd