• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ পূর্বধলায় শিশুশ্রম, ঝরে পড়া ও অপুষ্টি রোধে মতবিনিময় সভা বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিংগাইরে পৃথক অভিযানে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদন্ড, দুই কারখানা বন্ধ স্রোতিজাল দিয়ে মাছ শিকার বন্ধে সিংড়ায় প্রশাসনের অভিযান লোহাগাড়ায় দৈনিক দিনকাল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয় নিখোঁজের ৭ মাস পর সীরতুন্নবী সাঃ মাহফিলে মিলল রায়হানকে রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ শিক্ষকতা ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি, ‘ভাঙড় রত্ন’ সম্মাননা পেলেন মহম্মদ মফিজুল ইসলাম

কালিয়াকৈরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

Reporter Name / ১৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

 

 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

 

গাজীপুরের কালিয়াকৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আকবর মিয়া (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত লিমন (১৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে
কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা সরকার বাড়ি বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত আকবর মিয়া, যশোরের কেশবপুর উপজেলার ভান্ডাখুলা গ্রামের মোবারক মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিমন ও আকবর দুজনেই কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা এলাকার মিণ্টু মিয়ার পোল্ট্রি দোকানের কর্মচারী ছিল। বৃহস্পতিবার সকালে দুজনের মধ্যে বাক বিতর্ক হয়। একপর্যায়ে লিমন ক্ষিপ্ত হয়ে মুরগি জবাই করার ছুরি দিয়ে আকবরকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আব্দুল মান্নান জানান, দোকানের অভ্যন্তরীণ বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ময়নাতদন্তের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd