ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। “দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।
১ নভেম্বর (রবিবার) বিকেল ৪টায় উপজেলা প্রশাসন ও ধামইরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি বলেন, যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ শক্তি। প্রযুক্তি নির্ভর যুগে তাদের সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া অতি জরুরি। প্রত্যেক যুবক-যুবতী বিভিন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হোক ও কর্মসংস্থান তৈরি করুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং যুবক-যুবতীরা র্যালিতে অংশগ্রহণ করেন।