• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, সনদপত্র ও গাছের চারা বিতরণ নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল, ৬ কলেজে ফেলের হার বেশি পূর্বধলায় জাতীয় যুব দিবসে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে ৫০টি পেয়ারাগাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ৭৫ দুস্থ ও অসহায় নারী পেলেন সেলাই মেশিন চাঁপাইনবাবগঞ্জে বিসিকের ২য় ব্যাচের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জবি দিবস উদ্‌যাপনে প্রোক্টর অফিসের ৭ নির্দেশনা, অংশ নিতে পারবেন না বহিরাগতরা কটিয়াদীতে জাতীয় যুব দিবস পালিত ও যুব ঋণের চেক বিতরণ এআই যুগে চাটগাঁ ভাষা সংরক্ষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত প্রবীণদের সামাজিক সুরক্ষার উন্নয়নে প্রাতিষ্ঠানিক সমন্বয় বিষয়ক প্রকল্প সমাপনি সভা অনুষ্ঠিত

পূর্বধলায় জাতীয় যুব দিবসে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে ৫০টি পেয়ারাগাছের চারা বিতরণ

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে ৫০টি পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে যুবসমাজকে বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এসব চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমের প্রতিনিধিসহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান
পূর্বধলা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্রাহিম লিংকন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন খাঁন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মো. পারভেজ হাসান। এ সময় পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমানসহ স্থানীয় সাংবাদিক, যুব উদ্যোক্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং যুব উন্নয়নমূলক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির সভাপতি হারাধন সূত্রধর (আরাধন)-এর নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে এসব পেয়ারাগাছের চারা বিতরণ করা হয়। ২০২০ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি ২০২২ সালে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হয়। সংগঠনটির নিবন্ধন নম্বর নেত্র-০৭৪। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে।
অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। তাঁরা বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ।
উল্লেখ্য, ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, পূর্বধলা, নেত্রকোণার আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd