• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, সনদপত্র ও গাছের চারা বিতরণ নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল, ৬ কলেজে ফেলের হার বেশি পূর্বধলায় জাতীয় যুব দিবসে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে ৫০টি পেয়ারাগাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ৭৫ দুস্থ ও অসহায় নারী পেলেন সেলাই মেশিন চাঁপাইনবাবগঞ্জে বিসিকের ২য় ব্যাচের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জবি দিবস উদ্‌যাপনে প্রোক্টর অফিসের ৭ নির্দেশনা, অংশ নিতে পারবেন না বহিরাগতরা কটিয়াদীতে জাতীয় যুব দিবস পালিত ও যুব ঋণের চেক বিতরণ এআই যুগে চাটগাঁ ভাষা সংরক্ষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত প্রবীণদের সামাজিক সুরক্ষার উন্নয়নে প্রাতিষ্ঠানিক সমন্বয় বিষয়ক প্রকল্প সমাপনি সভা অনুষ্ঠিত

জবি দিবস উদ্‌যাপনে প্রোক্টর অফিসের ৭ নির্দেশনা, অংশ নিতে পারবেন না বহিরাগতরা

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

সীমান্ত, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার (২ নভেম্বর) উদ্‌যাপিত হবে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সাতটি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অফিস।

রোববার (১ নভেম্বর) প্রোক্টর অধ্যাপক ড. নাছির আহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
প্রোক্টর অফিসের নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাই (প্রাক্তন শিক্ষার্থী) ছাড়া অন্য কোনো ব্যক্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় প্রত্যেককে নিজ নিজ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। এ ছাড়া অ্যালামনাইদের পরিচয় নিশ্চিত হওয়ার পরই কেবল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৬-২০২৪ সেশনের শিক্ষার্থীরা নির্ধারিত লিংকের মাধ্যমে স্টুডেন্ট আইডি ব্যবহার করে অনুষ্ঠানে প্রবেশের পরিচয়পত্র তৈরি করতে পারবেন। এ জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (https://jnu.ac.bd/jnuday/) ব্যবহার করতে বলা হয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশে প্রোক্টর অফিস জানায়, ইভটিজিং, র‍্যাগিং ও মাদকসহ শৃঙ্খলাবহির্ভূত সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া অনুষ্ঠানে ব্যাগ নিয়ে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনো ধরনের ব্যাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা যাবে না। তবে নারী শিক্ষার্থীরা ছোট ব্যাগ নিয়ে যাচাই-বাছাই সাপেক্ষে প্রবেশ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজন সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে প্রোক্টর অফিস।

উল্লেখ্য, ২০০৫ সালের ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ২১তম বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদ্‌যাপনে ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd