• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ অসহায় সীমার পাশে আলো মিডিয়া গ্রুপ, সেলাই মেশিন উপহার দিলেন সাংবাদিক ছানু সাইয়েদ আবদুল্লাহর হস্তক্ষেপে সাঁথিয়ায় ভাতা কার্ড পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি কুরুচিপূর্ণ পোস্টের আড়ালে ‘ব্ল্যাকমেইল’, ঠাকুরগাঁও আপডেট পেইজের মূল অ্যাডমিন শাওন ডিবির জালে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে- এমপি তাহসিনা রুশদীর লুনা সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সিংড়ায় শুকাশ ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ রাজু আহমেদ, আলোচনায় উন্নয়ন-জনসম্পৃক্ততা

খুলনা আলিয়া মাদ্রাসা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৬৩ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি খুলনা
৬ সেপ্টেম্বর শনিবার মাগরিবের পর পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ঐতিহ্যবাহী খুলনা আলিয়া মাদ্রাসা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের সম্মানিত পরিচালক জনাব মোঃ আনিসুজ্জামান শিকদার।বিশিষ্ট আলেম ড. মাওলানা আব্দুর রহিম, প্রিন্সিপাল, খুলনা আলিয়া মাদ্রাসা ও মাওলানা আব্দুল গফফার ওয়াজ পেশ করেন।সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম উপ-পরিচালক ইসলামী ফাউন্ডেশন খুলনা। এছাড়াও আরো ওলামায়ে কেরাম পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য, রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ ও দ্বীনি শিক্ষা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, “রাসূলুল্লাহ (সা.) ছিলেন মানবতার জন্য রহমতস্বরূপ। তাঁর আদর্শে দেশ ও জাতিকে পরিচালিত করতে পারলেই সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।” তারা আরও বলেন, “এই বাংলার মাটিতে ইসলামের আলো কায়েম হবে ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে দেশের শান্তি, স্থিতিশীলতা ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মাগরিব নামাজের পর শুরু হওয়া এ মাহফিলে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd