• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবিতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন শুখছড়ি দরবার শরীফের পীর সৈয়দ মুহাম্মদ নেছারুল চিশতীর ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া চট্টগ্রাম বোর্ডে মানবিকে প্রথম হওয়ায় সামি- কে অভিনন্দন জানালেন নুরুল ইসলাম সিকদার পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হেরোইনসহ দুইজন গ্রেপ্তার কটিয়াদীতে মাদক সেবনে বাধা দেওয়ায়, মেজর (অব) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত গাজীপুরে শ্রমিক আন্দোলনে নতুন উত্তেজনা, দিনভর সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত নেত্রকোণায় ওয়েসিস-বিয়াম ল্যাবরেটরি স্কুলে পাঁচটি ক্লাবের যাত্রা শুরু, উদ্বোধন করলেন জেলা প্রশাসক পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের ফকিরহাটের মৌভোগ বসতবাড়িতে আগুন নেভাতে এসে একজনের মৃত্যু

গেটউইক এয়ারপোর্টে মুহাম্মদ ফজলুর রহমানকে উষ্ণ সংবর্ধনা

Reporter Name / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর:
যুক্তরাজ্যের লন্ডন গেটউইক এয়ারপোর্টে সাবেক ছাত্রনেতা, বিশ্বনাথের কৃতি সন্তান এবং জননেতা এম ইলিয়াস আলীর হাতে গড়া বিপ্লবী সৈনিক মুহাম্মদ ফজলুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।
লন্ডন পৌঁছানোর পর তাকে বরণ করে নেন রাজনৈতিক অঙ্গনের জনপ্রিয় মুখ, আলেম-উলামার স্নেহভাজন ব্যক্তিত্ব, সাবেক ছাত্রনেতা ও লন্ডন মহানগর জমিয়ত নেতা শেখ কারী মুহাম্মদ আব্দুস শাহিদ, বিএনপি নেতা মুহাম্মদ ওয়াজের আহমেদ ও মুহাম্মদ নাইমুর রাহমান। এ সময় আরও বেশ কয়েকজন স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

এমন অভূতপূর্ব ও ভালোবাসাপূর্ণ শুভেচ্ছায় সিক্ত হয়ে আনন্দ প্রকাশ করেছেন মুহাম্মদ ফজলুর রহমান। তিনি অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন,
“প্রবাসের মাটিতে এমন আন্তরিক অভ্যর্থনা ও ভালোবাসা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। যারা বিমানবন্দর পর্যন্ত এসে আমাকে বরণ করে নিয়েছেন এবং এই আনন্দঘন মুহূর্তটিকে স্মরণীয় করে রেখেছেন, আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, প্রবাসে থেকেও দেশ ও দশের কল্যাণে, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে এবং সততা ও নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয় সবসময় হৃদয়ে লালন করি। সবার দোয়া ও সহযোগিতা নিয়ে আগামী দিনেও মানুষের পক্ষে নিজের অবস্থান থেকে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd