• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ এক প্লেট ভাত আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি

ছোট দেশগুলো ভাগ-বাঁটোয়ারা!

Reporter Name / ৮০৯ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

ইরানের প্রেসিডেন্ট “মাসউদ” আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্হা (আইএইএ) এর সব ধরনের সহযোগিতা বন্ধ ঘোষণা করেছেন! তাদের পার্লামেন্টে আগেই সিদ্ধান্ত পাশ করা হয়েছে! কি লাভ এই সব পুতুল সংস্থার সদস্য থেকে, তাদের অনুমতি ছাড়াই ইসরায়েল আক্রমণ করে, আমেরিকা আক্রমণ করে, তা হলে তাদের জরিপ রিপোর্টের মূল্য কি বরং ঢিলটির বদল পাটকেল মারা শ্রেয়! কোন দেশ যখন আমেরিকার কাছ থেকে বিশাল যুদ্ধ বিমান কেনে বা মারণাস্ত্র সাবমেরিন কেনে তখন কোন কারো ছাড়পত্র লাগে না, পরমাণু ওয়ার হেড তৈরি তে অনুমতি কেন লাগে, না-কি শুধু মোড়লদের কাছে এটা থাকলে হুমকি দিতে সুবিধা হয়, নিষেধাজ্ঞার খেলা জমে ?

প্রিয় পাঠক, বিশ্বে চলছে ছোট দেশগুলোতে পুতুল সরকার বসানো এবং ভাগবাটোয়ারা! স্বাধীন সিরিয়ার “বাশার আল আসাদ” কে তাড়িয়ে “গোলান মালভূমি” দখলে নিয়েছে ইসরায়েল। সেখান থেকে আক্রমণ করে যাচ্ছে লেবানন কে! আবার সিরিয়া আজীবন মাথা না তুলতে পারে তাই তারা ইসরায়েলের সাথে ১৯৭০ সালের চুক্তিতে ফিরে যাচ্ছে পুতুল সরকার ! সেই SWITCH OVER to before modern Syria ! বাংলাদেশ তো SWITCH OVER to before ’71 Liberation হয়ে গেছে!
গাঁজায় সব জনবসতি গুড়িয়ে দিয়ে ফাঁকা করা হয়েছে পর্যটন কেন্দ্রে করার জন্য! এ যেন হত্যা হওয়া মৃত্যু মায়ের লাশের পাশে দাড়িয়ে ক্রন্দন রত কিশোরের অশ্রু আঙুলে লাগায় হত্যাকারীর ঘুষের টাকা গোনা নিকটস্থ থানার ওসির কান্ড! ঘর পোড়ানো শুধু খই খাওয়ার জন্য!

ইউক্রেনের কোন সমাধান না করে তাদের মাটির নিচের খনিজ সম্পদ লিখে নিয়েছেন “ট্রাম্প”, শুধু হুমকিধামকি দিয়ে! মধ্য প্রাচ্যে শুরু হয়েছে পদানত করানো নীতি যাতে ” ইরান” এক ঘরে হয়ে যায়! ইসলাম ছাড়া মুসলমান যত দেশ, তাদের আকাশপথ ব্যবহার করতে দিয়ে ইরান আক্রমণে সাহায্য করেছে সব ধর্মীয় লেবাসধারী দেশগুলো!
ভারতকে লাগিয়ে রেখেছে চীনের বিরুদ্ধে, আবার প্রায় ভারত কে এক ঘরে করতে শক্তি খর্ব করে দিয়েছে পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধায় দিয়ে। সব যুদ্ধে “তিনিই” রেফারি”!

একসময়ে কাল মার্ক্স থিওরি তে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিলো জার্মান থেকে! ৮০ র দশকে প্রায় ৫৩ টা দেশের গনতান্ত্রিক সরকার হত্যা ক্যূ হয়ে সামরিক সরকারের প্রতিষ্ঠা পেয়েছিলো কিসিঞ্জার তন্ত্র থেকে! চিলির “আলেন্দে,” বাংলাদেশের “মুজিব”, ইন্দিরা গান্ধী এ-সব এ্যাসাইনমেন্টের মোটা দাগে জানা!
২০২৪ /২০২৫ সালে সরকার পতন এবং পছন্দ সই লোক বসাতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ জো বাইডেন স্যার শুরু করলে-ও ডোনাল্ড ট্রাম্প “দখল বানিজ্য এবং SWITCH OVER TO BRUTAL REGIME, ভাগবাটোয়ারা করে নাও, ছোট দেশ যত পাও!” এই থিউরির থিংক ট্যাংক এখন মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখান থেকে বিচ্ছুরিত সারা বিশ্বে, বিশেষ করে এশিয়ায়!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।


আপনার মতামত লিখুন :

২ responses to “ছোট দেশগুলো ভাগ-বাঁটোয়ারা!”

  1. Md. Abdul Matin says:

    ভালো লিখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd