• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় কেন্দ্রীয় মন্দিরের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: পরিচিতি সভায় দায়িত্ব হস্তান্তর লোহাগাড়া স্টার সুপার মার্কেটে বিবি আনা শপের শুভ উদ্বোধন নরসিংদীতে একদিনে নানা ঘটনা: বাল্যবিবাহ বন্ধ, প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, হত্যা, মানববন্ধন ও সড়ক দুর্ঘটনা জগন্নাথপুরে ইউপি সদস্যকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে গ্যাজেটভুক্ত ও মরণোত্তর রাষ্ট্রীয় সম্মানের দাবিতে শাহবাগে মানববন্ধন দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল তুহিন হত্যার এক বছরেও মেলেনি বিচার, অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠনের তীব্র দাবি পূর্বধলায় মসজিদে মাদক, জুয়া ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ও আধুনিক পূর্বধলা সদর ইউনিয়ন গড়ার অঙ্গীকার সাখাওয়াত হোসেন খাঁন পলাশের

জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ৫৩ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

রাসেল আহমদ, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে মডেল মসজিদের এম সি হাফিজ মুহিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:মহসিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন,জি সি মাওলানা আব্দুল হক নয়াবান্দর,মাওলানা নিজাম উদ্দিন সালেহী রানীগঞ্জ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। পরে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক জনাব এম এ কাদের এর সৌজন্যে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ফলজ বনজ ও ঔষধি বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুরের কর্মকর্তা-কর্মচারী, মসজিদের ইমাম, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় খতমে কোরআন ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd