• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে ক্ষুদে হাফিজকে সম্মাননা ক্রেস্ট প্রদান বীরগঞ্জে মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড পালংখালীতে ইজিবাইকে ইয়াবা পাচার, ৪ হাজার পিসসহ তরুণী আটক ডেঙ্গু প্রতিরোধ দিবসে শপথ, পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন ৭ কেজি গাঁজাসহ মাঝরাস্তায় ধরা পড়লেন মাদক কারবারি নারী বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শান্তি, ঐক্য ও মানবিক সমাজ গঠনে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান; লক্ষ লক্ষ মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে সীরতুন্নবী (সাঃ) মাহফিল সমাপ্তি কবিতাঃ অন্তরে অনাবৃষ্টি পূর্বধলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

জগন্নাথপুরে ক্ষুদে হাফিজকে সম্মাননা ক্রেস্ট প্রদান

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর গ্রামে অবস্থিত মাদ্রাসাতুল কুরআন ইন্টারন্যাশনাল এর উদ্যোগে ১২ বছরের ক্ষুদে মেধাবী শিক্ষার্থী মাহিম আহমদের হিফজুল কুরআন সবক সম্পন্ন উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে মাদ্রাসার হলরুমে অত্র মাদ্রাসার পরিচালক হাফিজ হাবিবুর রহমান ও মাওলানা ইব্রাহিম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা নূর উদ্দিন গহরপুরী। কুবাজপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সাবেক নাজিম হযরত মাওলানা শায়খ মইনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছমির উদ্দিন সুমন, হাবিবনগর হযরত বেলাল রা: জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মাওলানা ইয়াহইয়া, ইছগাও মহিলা মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা রাসেল মাহমুদ, মাওলানা সুলাইমান মোঃ আশিক মিয়া, মুজিব মিয়া প্রমূখ।
এতে ১ম সাময়িক পরীক্ষায় হিফজ ৩০ পারা গ্রুপে ১ম স্থান অর্জন করেন জাহিদ হাসান, ২০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন মুজাম্মিল হুসেন, ১০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন আব্দুর রহিম, নাজেরা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন সাজু আহমেদ, নূরানী তৃতীয় শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন রেজাউল করিম, নূরানী ১ম শ্রেণিতে ১ম স্থান অর্জন করেন সোহাগ আহমেদ ও শিশু শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন জুনাইদ আহমেদ। অনুষ্ঠানে নতুন ক্ষুদে হাফিজদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অভিভাবকমন্ডলি, উস্তাদ ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd