• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন চিলমারী-রৌমারী-কোদালকাটি, নদীপাড়ের মানুষের আহাজারি- প্রতিমন্ত্রীর আশ্বাস একটি কলেজ তৈরি করা মহৎ উদ্যোগ- অধ্যাপিকা মাহফুজা হান্নান সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আটক উল্লাপাড়ায় মৎস্যজীবী সমিতির আয়োজনে দিনব্যাপী বনভোজন পালিত হাঁস জবাই করে খাওয়ার অভিযোগ, সালিশ চাইলে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের স্বজনদের পাশে মেয়র প্রার্থী সুজাতুর রেজা: আর্থিক সহায়তা ও সমবেদনা জ্ঞাপন নেত্রকোণায় MIST-এর বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটিক্স টিম MAVIROV-এর সম্মানার্থে বিশেষ সংলাপ লুটপাটের মিটার মানি না – রংপুরে নেসকোর বিরুদ্ধে বিক্ষোভ নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের স্বজনদের পাশে মেয়র প্রার্থী সুজাতুর রেজা: আর্থিক সহায়তা ও সমবেদনা জ্ঞাপন

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার পূর্ব ভবানীপুর গ্রামে ঘটে যাওয়া হৃদয়বিদারক নৌকাডুবির ঘটনায় নিহত চার পরিবারের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জনাব সুজাতুর রেজা।

অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় শোকে স্তব্ধ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সহায়তার অংশ হিসেবে সুজাতুর রেজার পক্ষ থেকে আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হয়। স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিহতদের স্বজনদের হাতে এই অনুদান তুলে দেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

বার্তায় সুজাতুর রেজা জানান, এই কঠিন ও শোকাবহ সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে তিনি সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত রাখবেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিশিষ্ট মুরুব্বিবৃন্দ, তরুণ ও ছাত্রসমাজের প্রতিনিধিরা। এ সময় মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে যাওয়া প্রাণগুলোর বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন আবুল লেইছ, যিষু চক্রবর্তী, গোপাল চক্রবর্তী, আব্দাল মিয়া, দরছ আলী, মুসলিম উল্লাহ, আছাব আলী, রেনু শর্মা, বকুল গোপ, বিপ্লব গোপ, অজয় চক্রবর্তী, রজত গোপ, মসুদ মিয়া, পাখি মিয়া, মোবারক হোসেন তুহিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd