• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন চিলমারী-রৌমারী-কোদালকাটি, নদীপাড়ের মানুষের আহাজারি- প্রতিমন্ত্রীর আশ্বাস একটি কলেজ তৈরি করা মহৎ উদ্যোগ- অধ্যাপিকা মাহফুজা হান্নান সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আটক উল্লাপাড়ায় মৎস্যজীবী সমিতির আয়োজনে দিনব্যাপী বনভোজন পালিত হাঁস জবাই করে খাওয়ার অভিযোগ, সালিশ চাইলে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের স্বজনদের পাশে মেয়র প্রার্থী সুজাতুর রেজা: আর্থিক সহায়তা ও সমবেদনা জ্ঞাপন নেত্রকোণায় MIST-এর বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটিক্স টিম MAVIROV-এর সম্মানার্থে বিশেষ সংলাপ লুটপাটের মিটার মানি না – রংপুরে নেসকোর বিরুদ্ধে বিক্ষোভ নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

লুটপাটের মিটার মানি না – রংপুরে নেসকোর বিরুদ্ধে বিক্ষোভ

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

রংপুর প্রতিনিধি:
বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর। দাবি না মানলে হরতাল-অবরোধের হুঁশিয়ারি দিয়ে আজ সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি।

সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী চলা এই অবরোধে নগরীর যান চলাচল বন্ধ হয়ে যায়। নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে প্রি-পেইড মিটারের হয়রানির শিকার শতাধিক গ্রাহক অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড-নেসকো সরকারি কোনো প্রজ্ঞাপন এবং গ্রাহকদের মতামতের তোয়াক্কা না করেই সচল পোস্ট-পেইড মিটার খুলে ফেলছে।

বক্তারা বলেন, “আওয়ামী সরকারের আমলে শুরু হওয়া লুটপাটের প্রি-পেইড মিটার এখনও জোর করে বসানো হচ্ছে। এই মিটারে অতিরিক্ত টাকা কাটা, ব্যালেন্স শেষে হুট করে লাইন কাটা সহ নানা হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।”

নেতারা নেসকো কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করে আগের পোস্ট-পেইড পদ্ধতি ফিরিয়ে আনার আল্টিমেটাম দেন। অন্যথায় আগামী সপ্তাহ থেকে রংপুরে পূর্ণাঙ্গ হরতাল ও লাগাতার অবরোধ কর্মসূচির ঘোষণা দেন তারা।

সমাবেশ থেকে নেসকোর এই সিদ্ধান্তের বিরুদ্ধে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

অবরোধের কারণে রংপুর-কুড়িগ্রাম রুটে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd