• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবিতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন শুখছড়ি দরবার শরীফের পীর সৈয়দ মুহাম্মদ নেছারুল চিশতীর ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া চট্টগ্রাম বোর্ডে মানবিকে প্রথম হওয়ায় সামি- কে অভিনন্দন জানালেন নুরুল ইসলাম সিকদার পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হেরোইনসহ দুইজন গ্রেপ্তার কটিয়াদীতে মাদক সেবনে বাধা দেওয়ায়, মেজর (অব) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত গাজীপুরে শ্রমিক আন্দোলনে নতুন উত্তেজনা, দিনভর সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত নেত্রকোণায় ওয়েসিস-বিয়াম ল্যাবরেটরি স্কুলে পাঁচটি ক্লাবের যাত্রা শুরু, উদ্বোধন করলেন জেলা প্রশাসক পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের ফকিরহাটের মৌভোগ বসতবাড়িতে আগুন নেভাতে এসে একজনের মৃত্যু

জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা

Reporter Name / ৯৬ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

কলি বেগম,জগন্নাথপুর

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ ৩০ হাজার টাকা বাজেট ঘোষণা করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন। ২২ জুলাই বুধবার বিকেলে পৌর ভবনের হলরুমে বাজেট ঘোষণা উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার।
বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, আবদুল হাই, বিএনপি নেতা তকবুর হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন, সাংবাদিক রিয়াজ রহমান, হাসপাতাল পয়েন্ট বাজার সেক্রেটারি বিলাল হোসেন, বিএনপি নেতা শামীম আহমদ, সাংবাদিক হুমায়ূন কবির ফরিদী, হিফজুর রহমান তালুকদার জিয়া, শাহ ফুজায়েল আহমদ, ফারুক আহমদ, ইকবাল হোসেন, আলামীন, আবদুল মতিন প্রমূখ।
এ সময় জগন্নাথপুর বাজার সেক্রেটারি মোশাহিদ মিয়া ভূইয়া, পৌরসভার রশিদ আলী, এলাইছ মিয়া, রঞ্জিত বাবু, আবদুস সালামসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী, বিএনপি নেতা দিলু মিয়াসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক হুমায়ূন কবির, আমিনুল হক সিপন, আবদুল ওয়াহিদ, তৈয়বুর রহমান, মাহবুব, রাহুলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রস্তাবিত বাজেট ঘোষণাকালে মোট আয় দেখানো হয় ২২ কোটি ৫০ লক্ষ ৩০ হাজার টাকা। মোট ব্যয় দেখানো হয় ২২ কোটি ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয় ১১ লক্ষ ৮০ হাজার টাকা। বাজেট অনুষ্ঠানে জগন্নাথপুর পৌরসভার নানা সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন বক্তারা। জবাবে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন বলেন, জগন্নাথপুর পৌরসভার দীর্ঘদিনের সমস্যা ক্রমান্বয়ে সমাধানের মাধ্যমে বাজেটের বাইরে গিয়েও পৌরসভায় দৃশ্যমান উন্নয়ন করতে চাই। এ জন্য পৌরবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার বলেন, আমরা তরুণ এমপি কয়ছর আহমদকে পেয়েছি। তাঁকে কাজে লাগিয়ে সকল সমস্যা সমাধান করে পৌরসভার কাঙ্খিত উন্নয়ন সাধিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd