• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ আদভিকার শুভ জন্মদিন মোঃ জাবেদুল ইসলাম এর দুটি কবিতা রানীগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট রেজাউল হকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হিলিতে যৌথ অভিযানে মাদক-অস্ত্র উদ্ধার, আটক-১ নেত্রকোনায় ১১ কোটির বর্জ্য শোধনাগার এখন ময়লার ভাগাড়, পরিদর্শনে এমপি পাটগ্রামে ভারতীয় ষাঁড় আটক, ডিমলায় ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কটিয়াদীতে পাগলা শিয়ালের কামড়ে ৯ জন আহত যশোরের শার্শায় ফেনসিডিল মামলায় পাকশিয়ার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সাথে এসআরবি-১৪ এর নবাগত অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ ফুটপাতে সবুজের ফেরিওয়ালা বেলাল, কুড়ি বছর ধরে বিক্রয় করেন ফল-ফুলের চারা

জগন্নাথপুর–শান্তিগঞ্জে কয়ছর এম আহমদের গণসংযোগ: জনগণের দোয়ারে উন্নয়নের অঙ্গীকার

Reporter Name / ১২৩ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

 

শাহ্ ফুজায়েল আহমদ, বিশেষ প্রতিনিধি:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৩
(জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫ খ্রিঃ) শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকার কান্দি বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ পরিচালনা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপি’র তিনবারের সফল সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জননেতা কয়ছর এম আহমদ।

এ সময় তিনি সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপি’র ঘোষিত ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরে বলেন—

আমি যদি সংসদে নির্বাচিত হই, জগন্নাথপুর–শান্তিগঞ্জের প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্য হবে। আমার দরজা সবসময় খোলা থাকবে জনগণের জন্য। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও সার্বিক উন্নয়নে কাজ করাই আমার অঙ্গীকার।”

ভাটি বাংলার জননেতা কয়ছর এম আহমদ আরও বলেন—
অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোই আমার রাজনীতির মূল লক্ষ্য। বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চাই যেখানে ভ্রাতৃত্ব, ঐক্য ও সহমর্মিতা থাকবে। সবার সহযোগিতায় জগন্নাথপুর–শান্তিগঞ্জকে দুর্নীতিমুক্ত একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জগন্নাথপুর–শান্তিগঞ্জের উন্নয়ন ও পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd