• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদ’ র আত্ম প্রকাশ,সভাপতি- শাহাদত, সম্পাদক – আমির সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর ১ যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় নেত্রকোণায় দিনব্যাপী স্কুল বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল, ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ শেরপুর পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলঢাকায় ২০২৬ দাখিল পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করায় শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ নিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারা সিংড়ায় আগুনে ছাই ঘর-সংসার, অসহায় বাবুলের পাশে প্রশাসন রাণীশংকৈলে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জলঢাকায় ২০২৬ দাখিল পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করায় শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর জলঢাকার “মধ্য কাজির হাট বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও নুরে জান্নাত উম্মে আমিনা বালিকা এতিমখানা” প্রতিষ্ঠানটিতে ২০২৬ দাখিল পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করে ও প্রতিষ্ঠানটির ষান্মাসিক পরীক্ষার ফলাফল যারা ভালো রেজাল্ট করেছেন তাদের পুরস্কৃত করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি জমির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আমিনুর রহমান (বিএসসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রোস্তম আলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, টেংগনমারী ডিগ্রী কলেজ ও সেক্রেটারী, দূর্নীতি প্রতিরোধ কমিটি, জলঢাকা উপজেলা; সহকারি অধ্যাপক আবু জাফর মোহাম্মদ সালেহ্, (আরবী বিভাগ), ছিট মিরগঞ্জ শালগ্রাম কামিল মাদ্রাসা, জলঢাকা। সাইদুর রহমান, সুপারিনটেনডেন্ট, বালাপাড়া দারুস সালাম দাখিল মাদ্রাসা, সহ প্রমুখ। এসময় প্রধান অতিথি বক্তব্যে আমিনুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা ভালোভাবে লেখা পড়া করলে মা বাবার মুখ উজ্জ্বল হবে এবং প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল হবে। শেষে শিক্ষার্থী সহ সকলের জন্য দোয়া কামনা করা হয়। শেষে অত্র প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ার হোসেনের সঞ্চালনা দিয়ে শেষ হয় বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd