• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদ’ র আত্ম প্রকাশ,সভাপতি- শাহাদত, সম্পাদক – আমির সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর ১ যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় নেত্রকোণায় দিনব্যাপী স্কুল বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল, ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ শেরপুর পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলঢাকায় ২০২৬ দাখিল পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করায় শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ নিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারা সিংড়ায় আগুনে ছাই ঘর-সংসার, অসহায় বাবুলের পাশে প্রশাসন রাণীশংকৈলে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নেত্রকোণায় দিনব্যাপী স্কুল বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা ​(নেত্রকোণা) প্রতিনিধি:

“যুক্তির মঞ্চে শাণিত হোক মেধা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুক্তি, বিশ্লেষণ ও আত্মবিশ্বাসের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটাতে নেত্রকোণা জেলার ১০টি উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিতর্ক কর্মশালা।
​আজ শনিবার (২২ আগস্ট ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
​কর্মশালায় শিক্ষার্থীদের বিতর্কচর্চা, যুক্তি উপস্থাপন, বিশ্লেষণী চিন্তা, বক্তব্য প্রদানের কৌশল ও আত্মবিশ্বাস বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যমের অভিজ্ঞ ব্যক্তিবর্গ।
​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়সার, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মাহফুজা মাহবুব, যমুনা টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার দেবাশীষ রঞ্জন সরকার এবং আবু আজাদ ডিগ্রি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার।
​দিনব্যাপী এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তি উপস্থাপন, বিশ্লেষণী চিন্তা, আত্মবিশ্বাস ও সাবলীলভাবে বক্তব্য প্রদানের দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, এই চর্চা শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ ও ভবিষ্যৎ নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
​তরুণ প্রজন্মের মাঝে যুক্তিবোধ, মুক্তচিন্তা, সহনশীলতা ও নেতৃত্বের চর্চা ছড়িয়ে দিতে আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd