• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সভাপতি নির্বাচিত হওয়ায় ধনঞ্জয় রায়কে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী দুলু নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু আজকের জনকথা’য় সংবাদ প্রকাশের পর প্রক্সি দেওয়া শিক্ষক জুয়েল রানা সাময়িক বরখাস্ত সিংগাইরে অসহায় দু:স্থ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত গল্প: অট্টহাসির শবযাত্রা রংপুর মেট্রোপলিটন পুলিশের তিন মাসের কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং

ডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

Reporter Name / ১৮২ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

বিশ্বব্যাপী সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের মতো আজ মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৫) সারাবিশ্বে উদযাপিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস। “হাত ধোয়া নায়ক হোক”— এ বছরের প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।
দিনটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. তুহিন হাসান এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না।
পরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় হাত ধোয়ার ব্যবহারিক প্রদর্শনী। এসময় ইউএনও ইমরানুজ্জামানসহ উপস্থিত অতিথিরা শিশু শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার অনুশীলন পর্যবেক্ষণ করেন এবং সবাইকে নিয়মিত হাত পরিষ্কার রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd