• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
  • [gtranslate]

রংপুর মেট্রোপলিটন পুলিশের তিন মাসের কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

জেসমিন আক্তার মনি, রংপুর প্রতিনিধি:

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদের দায়িত্ব গ্রহণের তিন মাস পূর্তি উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার দায়িত্ব গ্রহণের পর গত তিন মাসে আরপিএমপির আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত আসামি গ্রেফতার, মাদকবিরোধী অভিযান, উদ্ধার কার্যক্রমসহ সার্বিক কার্যক্রম ও অর্জনের বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
এ সময় তিনি অপরাধ নিয়ন্ত্রণে আরপিএমপির চলমান কার্যক্রম, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের সহযোগিতা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়েও আলোকপাত করেন। পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে তথ্য সংগ্রহ করেন এবং কমিশনারের সঙ্গে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd