• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনা আর্ট একাডেমির আজ ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বান্দরবানে পুলিশের অভিযানে ৩০,০০০ পিস ইয়াবাসহ প্রাইভেটকার ও মোবাইল ফোন জব্দ! গ্রেফতার-১ রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী র‍্যালী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কলমাকান্দাকে হারাল আটপাড়া জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল থিয়েটার গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঘরের ছেলে’কে বরণে ঠাকুরগাঁও প্রস্তুত, রাষ্ট্রপতির সফর ঘিরে প্রশাসনে ব্যস্ততা ডিমলায় রোগের লক্ষণ ছাড়াই হঠাৎ চার গরুর মৃত্যু নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত সন্তানদেরকে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে – ড. মুজিবুর রহমান

ডিমলার থানারহাট সীমান্তে ভারতীয় ৩ গরু জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা

Reporter Name / ৫৭ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী:

নীলফামারীর ডিমলা উপজেলার থানারহাট সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় চোরাকারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনটি গরু জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে থানারহাট বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। টহলদলের নেতৃত্বে ছিলেন হাবিলদার মো. শামিম রেজা।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকজন চোরাকারবারি ভারতীয় সীমান্ত অতিক্রম করে গরু নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে বলে জানতে পারে থানারহাট বিওপির বিশেষ টহলদল। পরে তারা দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে নজরদারি শুরু করে।
একপর্যায়ে সীমান্ত পিলার ৭৯৫/৪২-এস থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে কেচানী মোড় এলাকায় কয়েকজন ব্যক্তিকে তিনটি গরু নিয়ে এগিয়ে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দিলে টহলদলের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা গরুগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি গরু উদ্ধার করেন। জব্দ করা গরুগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানারহাট বিওপিতে নেওয়া হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd