• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

ডিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গেট ভেঙে দুই ছাত্রী গুরুতর আহত

Reporter Name / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর ডিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় ফটক (গেট) হঠাৎ ভেঙে পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিদ্যালয় প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ ও বের হওয়ার সময় হঠাৎ দ্বিতীয় ফটকটি ভেঙে পড়ে। এতে দুই ছাত্রী গেটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুরে রেফার করেন।
বিদ্যালয়ের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বিশ্বাস জানান, আহত দুই শিক্ষার্থী প্লে-নার্সারির নাফিসা জান্নাত ও তাসনিম সিদ্দিকী তোহা। তারা বর্তমানে রংপুরে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া মনীষা নামে আরও এক শিক্ষার্থী সামান্য আহত হয়েছে। তিনি বলেন, “ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
দুর্ঘটনার পর অভিভাবক ও এলাকাবাসী শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd