• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রানীগঞ্জ দূরন্ত ক্লাব’-এর ফাউন্ডার কমিটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন ডিমলা সীমান্তে মাদক সেবনের সরঞ্জামসহ যুবক আটক, উদ্ধার মোবাইল ও নগদ টাকা বড় পরিচয় আমি মানুষ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আজ আন্তর্জাতিক শান্তি দিবস: প্রকৃতি রক্ষায় বিনিয়োগও শান্তির বিনিয়োগ নেত্রকোনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি

ডিমলা সীমান্তে মাদক সেবনের সরঞ্জামসহ যুবক আটক, উদ্ধার মোবাইল ও নগদ টাকা

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ মোঃ সেলিম রহমান (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে উপজেলার ঠাকুরগঞ্জ বাজারের দক্ষিণ পাশে সীমান্ত পিলার ৭৯১/৩-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ বালাপাড়া বিওপির টহলদল হাবিলদার মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় সেলিম রহমানকে আটক করা হয়।
আটক সেলিম রহমান ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ ইউনিয়নের মধ্যছাতনাই গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে।
বিজিবি জানায় যে, আটকের পর তার দেহ তল্লাশি করে একটি ইয়াবা সেবনের পাইপ, তিনটি ইয়াবা সেবনের ফয়েল (একটিতে ইয়াবার পোড়া অবশিষ্টাংশ), একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, তিনটি সিম ও নগদ ১০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৩০ হাজার ৩০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করেছেন বলে জানিয়েছে বিজিবি।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) সূত্রে জানানো হয় যে এমন অভিয়ান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd