ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ১০ পিস ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ীকে থানা পুলিশ গ্রেফতার করেছে। নওগাঁ পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম এর নির্দেশনায়
২০ সেপ্টেম্বর (রবিবার) রাত্রি ২০ টা ৩০ মিনিটে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান এর নেতৃত্বে একটি চৌকস টহল টিম উপজেলার জাহানপুর ইউনিয়ন অন্তর্গত সাহাপুর বাজারস্হ ১০ পিস ট্যাপন্ডাডল সহ ওমর ফারুক পিতা হেলাল হোসেন গ্রাম বৈদ্যবাটী উপ: ধামইরহাট মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদক দ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে আসামির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।