• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোনায় ৩৫টি গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা: জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডেপুটি স্পিকারের পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক বাঁধ নির্মাণের আকুল দাবি ডোমারে দিনব্যাপী জামায়াতের ইউনিট সভাপতি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত রেজুখাল বিজিবি চেকপোস্টে ৫,২০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি আটক টঙ্গীতে ১ কেজি হেরোইন ও ২৫০০ পিস ইয়াবাসহ ‘কুত্তা মিজান’ গ্রেফতার কোন মানব রচিত মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি আনা সম্ভব নয়- শরীফ মাহমুদ নকলায় ডুবন্ত শিশুকে বাঁচাতে দুই জমজ বোনের নদীতে ঝাঁপ মারা গেলেন একজন গাবীতে মাদক, জুয়া, চুরি, গুজব, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় পলাতক আসামি আব্দুল হাকিম গ্রেপ্তার প্রেমের সাড়া না দেয়ায় বাড়িতে হামলা, ভ্রাম্যমান আদালতে একবছরের কারাদণ্ড

ডোমারে দিনব্যাপী জামায়াতের ইউনিট সভাপতি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

জুয়েল হক, ডোমার উপজেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে ইউনিট সভাপতি শিক্ষা বৈঠক-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

ডোমারে আয়োজিত এ শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সাত্তার, জেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী জেলা শাখা ও সংসদ সদস্য, নীলফামারী-১, ডোমার-ডিমলা।

শিক্ষা বৈঠকে সংগঠনের ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের প্রশিক্ষণ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং দায়িত্বশীলদের করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের নির্ধারিত কর্মসূচির মধ্যে ছিল উপস্থিতি ও ডেলিগেট আদায়, হালকা নাস্তা, উদ্বোধনী বক্তব্য, দারসুল কুরআন, সকালের নাস্তা, ওয়ার্ড ও ইউনিটের প্রোগ্রাম বাস্তবায়ন ও পরিচালনা পদ্ধতি, সাংগঠনিক ফরমের আলোকে ইউনিট মজবুতকরণে সভাপতির ভূমিকা এবং ইউনিট গঠনে সভাপতির কাঙ্ক্ষিত মান নিয়ে আলোচনা।

এছাড়াও তালিমুল কুরআনের গুরুত্ব ও পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকের বিভিন্ন পর্বে জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ইউনিট পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দায়িত্বশীলদের নিয়মিত শিক্ষা, প্রশিক্ষণ ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।

দিনব্যাপী এ শিক্ষা বৈঠকে নীলফামারী জেলা শাখার বিভিন্ন ইউনিটের সভাপতি ও দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। বৈঠকের মাধ্যমে ইউনিট পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd