• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোনায় ৩৫টি গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা: জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডেপুটি স্পিকারের পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক বাঁধ নির্মাণের আকুল দাবি ডোমারে দিনব্যাপী জামায়াতের ইউনিট সভাপতি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত রেজুখাল বিজিবি চেকপোস্টে ৫,২০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি আটক টঙ্গীতে ১ কেজি হেরোইন ও ২৫০০ পিস ইয়াবাসহ ‘কুত্তা মিজান’ গ্রেফতার কোন মানব রচিত মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি আনা সম্ভব নয়- শরীফ মাহমুদ নকলায় ডুবন্ত শিশুকে বাঁচাতে দুই জমজ বোনের নদীতে ঝাঁপ মারা গেলেন একজন গাবীতে মাদক, জুয়া, চুরি, গুজব, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় পলাতক আসামি আব্দুল হাকিম গ্রেপ্তার প্রেমের সাড়া না দেয়ায় বাড়িতে হামলা, ভ্রাম্যমান আদালতে একবছরের কারাদণ্ড

প্রেমের সাড়া না দেয়ায় বাড়িতে হামলা, ভ্রাম্যমান আদালতে একবছরের কারাদণ্ড

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রেমে সাড়া না দেওয়ায় এক কলেজ ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগে, রবিন মিয়া (২৪) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
২৬শে আগস্ট সন্ধ্যার পরে উপজেলার মসুয়া ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে এক কলেজ ছাত্রীর বাড়িতে সাজা প্রাপ্ত রবিন মিয়া, লোহার রড নিয়ে হামলা চালায় ও কলেজ ছাত্রীর বাবাকে হত্যা করার হুমকি দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। পড়ে ৯৯৯ নম্বর এ ফোন করলে, পুলিশ ঘটনা স্থলে গিয়ে রবিন মিয়াকে আটক করেএবং তার নিকট থেকে একটি লোহার রড উদ্ধার করে। রবিন মিয়া মসুয়া ইউনিয়নের মসুয়া গ্রামের সোহেল মিয়ার ছেলে।
কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, লাবনী আক্তার তারানার নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রবিন মিয়া দীর্ঘদিন ধরে কলেজ ছাত্রীটিকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে মেয়েটি রাজী না হওয়ায় তাকে পথে ঘাটে, বিভিন্নভাবে উত্তক্ত ও হয়রানি করতে থাকে। শুধু তাই নয় সে মেয়েটির কলেজে গিয়ে ও তাকে বিরক্ত করত।এমন কি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও মেয়েকে নিয়ে বিভিন্ন আপত্তিকর পোস্ট করার অভিযোগ ও তার বিরুদ্ধে পাওয়া গেছে।
এ সমস্ত ঘটনায় মেয়েটির বাবা, থানায় একটি লিখিত অভিযোগ করলে, পুলিশ রবিনকে ডেকে নিয়ে সতর্ক করলেও তার হয়রানি বন্ধ হয়নি। পরে মোবাইল ফোনে রবিন মিয়া, মেয়ে ও তার মা-বাবা, ভাইকে হত্যার হুমকি পর্যন্ত দেয় বলে জানায় মেয়েটি।
পুলিশের দায়ের করা প্রসিকিউশন এর ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের বিচারক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে, রবিন মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা বলেন, “একজন কলেজ পড়ুয়া ছাত্রীকে উত্তক্ত ও হয়রানি করার অভিযোগে রবিন মিয়াকে এই সাজা প্রদান করা হয়েছে। সমাজকে রক্ষা করার স্বার্থে এবং সমাজ বিরোধীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd