জুয়েল হক, ডোমার উপজেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডোমার উপজেলা সনাতনী সম্প্রদায়ের আয়োজনে ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ডোমার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তিনি ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, মোসাব্বের হোসেন মানু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বীন আমিন সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গল শোভাযাত্রা শেষে ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দিরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক বাবু গোরাচাঁদ অধিকারী, যুগ্ম আহ্বায়ক অমিত কুমার দাস নয়ন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বসন্ত কুমার রায়, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দয়াল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র রায়, ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক অমল চন্দ্র রায়, ইউনিয়ন সভাপতি কাঞ্চন কুমার রায়সহ সংশ্লিষ্টরা শুভেচ্ছা বিনিময় করেন।